পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের একটি গ্রামে দুষ্কৃতকারীদের হামলায় অন্তত ৬০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় প্রসিকিউটর জানিয়েছেন, হামলার তদন্ত করা হচ্ছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মালির সীমান্তবর্তী গ্রাম কারমায় স্থানীয় সময় শুক্রবার এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশর উদ্ধৃতি দিয়ে স্থানীয় প্রসিকিউটর লামিন বলেন, দুষ্কৃতকারীরা হামলা করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। নিহতদের সরিয়ে নেওয়া হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে এক বিবৃতিতে বুরকিনা ফাসো কর্তৃপক্ষ জানিয়েছে, দুষ্কৃতকারীরা বুরকিনা ফাসোর সশস্ত্র বাহিনীর পোশাক পরা ছিল। এর বাইরে আর কিছু বলা হয়নি বিবৃতিতে।
২০১২ সালে মালিতে আঞ্চলিক অস্থিরতা শুরু হয়। সে সময় সশস্ত্র গ্রুপগুলো (আল কায়েদা ও আইএস) বুরকিনা ফাসোর প্রায় ৪০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এ মাসের শুরুর দিকে বুরকিনা ফাসোর সামরিক শাসকেরা হারানো অঞ্চল পুনরুদ্ধারের অংশ হিসেবে সৈন্য সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
কারমা গ্রামের একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মোটরবাইক ও পিক-আপ ট্রাকে করে অন্তত ১০০ দুষ্কৃতকারী গ্রামে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা সামরিক পোশাক পরা ছিল। তারা অন্তত ৮০ জনকে হত্যা করেছে।
এর আগে গত সপ্তাহে কারমা থেকে ৪০ কিলোমিটার দূরের গ্রাম আওরেমায় অজ্ঞাত গোষ্ঠীর হামলায় ৩৪ জন সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক ও সেনাসদস্য নিহত হয়েছেন।
এ মাসের শুরুর দিকে বুরকিনা ফাসোর সামরিক শাসকেরা সশস্ত্র গোষ্ঠীদের বিরুদ্ধে লড়াই করতে ‘সৈন্য সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে। সরকার এক ডিক্রিতে বলেছে, ১৮ বছরের বেশি বয়সী এবং শারীরিকভাবে সুস্থ যে কাউকে সেনাবাহিনীতে তালিকাভুক্ত করার জন্য ডাকা হবে।
সেনাবাহিনীর মধ্যে ক্ষোভের ফলে গত বছর দুটি অভ্যুত্থান ঘটে। গত বছরের সেপ্টেম্বরে অভ্যুত্থানের পর ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওর বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট হন। ট্রাওর বলেছেন, তিনি ২০২৪ সালের মধ্যে একটি জাতীয় নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে