
আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্টের ভবনে হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। তবে এ ঘটনায় শেষ পর্যন্ত হামলাকারীদেরই ১৮ জন নিহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার রাতে এ হামলার ঘটনাটি ঘটে। এ সময় চাদের প্রেসিডেন্ট মাহামত ডেবি ইতনো প্রেসিডেন্ট ভবনের ভেতরেই ছিলেন। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বুধবার গভীর রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদেরামান কৌলামাল্লাহ সেনাবাহিনী পরিবেষ্টিত প্রেসিডেন্ট ভবনের ভেতর থেকে ফেসবুক লাইভে আসেন। এ সময় তিনি বলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এখন আর কোনো ভয় নেই।’
আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে কৌলামাল্লাহ প্রেসিডেন্ট ভবনের নিরাপত্তারক্ষীদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘হামলাকারীদের সবাই মাদকাসক্ত ছিল। ভবনের নিরাপত্তাকর্মীরা সতর্কতার সঙ্গে তাদের প্রতিহত করেছে।’ এটি সন্ত্রাসী হামলা কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভবত সন্ত্রাসী হামলা নয়, কারণ হামলাকারীরা রাজধানী এন জামেনার স্থানীয় যুবক ছিল।’
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের চাদ সফরের দিনেই এই হামলার ঘটনাটি ঘটেছে। সফরে এসে প্রেসিডেন্ট ডেবি ইতনোকে চাদে সাংবিধানিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য অভিনন্দন জানান ওয়াং ই।
এ ঘটনার পরপরই অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে, হামলাটি ইসলামিক জঙ্গিগোষ্ঠী বোকো হারামের কাজ। কারণ, বোকো হারাম এক দশকেরও বেশি সময় ধরে আফ্রিকায় পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে। তারা নাইজেরিয়ার উত্তর-পূর্বে ইসলামি আইন প্রতিষ্ঠা করতে চায়। বোকো হারামের এই বিদ্রোহ ক্যামেরুন, নাইজার, চাদসহ প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে।
প্রায় ১ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ চাদ। বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক অস্থিরতায় ভুগছে দেশটি। বর্তমান প্রেসিডেন্ট ডেবি ইতনো ২০২১ সালে তাঁর বাবার মৃত্যুর পর সামরিক শাসনের সময়কালে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেশের নেতৃত্ব দিয়েছিলেন।

ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূল-জুড়ে প্রায় পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে শিয়া হুতি বিদ্রোহীরা। ইরানপন্থী হুতি বাহিনীর যোদ্ধারা গতকাল শুক্রবার বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপ দখল করে। লোহিত সাগরের বন্দরগুলো থেকে সংকীর্ণ এ প্রণালী দিয়েই সৌদি আরবের জ্বালানি রপ্তানি করা হয়ে থাকে।
১ ঘণ্টা আগে
২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে তখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক সকাল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হেনেছে দুটি ছিনতাই করা বিমান। আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন শত শত মানুষ।
২ ঘণ্টা আগে
আন্তরাষ্ট্র সাইবার জালিয়াতি মোকাবিলায় চীনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক জোটের যাত্রা শুরু হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় লিয়ানইউনকাং শহরে আয়োজিত উদ্বোধনী সম্মেলনে ৪৬টি প্রতিষ্ঠাতা দেশ, ৩৪টি পর্যবেক্ষক দেশ, জাতিসংঘ, ইন্টারপোলসহ চারটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন...
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যেই ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে জড়ো হচ্ছেন বিশ্বের কয়েকজন প্রভাবশালী নেতা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সম্মেলনের আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ভারতের
৫ ঘণ্টা আগে