
দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে ৯০ শতাংশ সরকারি শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। সেখানে শ্রেণি কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, জিম্বাবুয়ের সরকারি বিদ্যালয়গুলোর ১ লাখ ৪০ হাজার শিক্ষকের মধ্যে ১ লাখ ৩৫ হাজার শিক্ষককে বরখাস্ত করেছে দেশটির সরকার। এমন অবস্থায় দেশটির প্রায় সব বিদ্যালয় বন্ধ হয়ে গেছে।
তবে জিম্বাবুয়ের প্রগতিশীল শিক্ষক ইউনিয়নের প্রেসিডেন্ট তাকাভাফিরা ঝু ‘৯০ শতাংশেরও বেশি শিক্ষককে বরখাস্ত করা হয়েছ’ বলে দাবি করেছেন। তিনি এএফপির কাছে বলেন, সরকার ৯০ শতাংশেরও বেশি শিক্ষককে বরখাস্ত করে স্কুলগুলো বন্ধ করে দিয়েছে।
গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তিন মাসেও শিক্ষকেরা তাঁদের কাজের প্রতিবেদন দাখিল করতে পারেননি, তাই তাঁদের বরখাস্ত করা হয়েছে।
গত তিন বছর ধরে জিম্বাবুয়ের সরকারি শিক্ষকেরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন। তাঁদের মাসিক গড় আয় ১০০ মার্কিন ডলার। তিন বছর আগে জিম্বাবুয়ে সরকার কর্মীদের বেতন মার্কিন ডলার থেকে জিম্বাবুয়ের ডলারে পরিবর্তন করে। এতে মূল্যস্ফীতি দেখা দেয়। তারপর থেকে শিক্ষক ও সরকারের মধ্যে বেতন নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
প্রগতিশীল শিক্ষক ইউনিয়নের প্রেসিডেন্ট তাকাভাফিরা ঝু বলেন, ‘এখন শিক্ষকেরা মাত্র ৮০ মার্কিন ডলার আয় করছেন। আমরা বলেছি যে, সাবেক প্রেসিডেন্ট মুগাবের অধীনে আমরা যে বেতন পেতাম, তা পুনরুদ্ধার করতে চাই। তখন শিক্ষকদের বেতন ছিল ৫৪০ মার্কিন ডলার।’
বেতন বাড়ানোর দাবিতে শুধু শিক্ষকেরাই আন্দোলন করছেন না, দেশটির নার্স ও চিকিৎসকেরাও বেতন বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন-ধর্মঘট করছেন।
করোনার সংক্রমণ ঠেকাতে কয়েক মাস ধরেই জিম্বাবুয়েতে লকডাউন চলছিল। বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এখন আবার শিক্ষক বরখাস্তের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল।
জিম্বাবুয়ের অর্থনীতি এক দশকেরও বেশি সময় ধরে নিম্নগামী। দেশটির দীর্ঘ সময়ের স্বৈরশাসক রবার্ট মুগাবেরের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট এমারসন নানগওয়া অর্থনীতি পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানে মেয়েদের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তদন্তের মাত্রা বাড়ানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শুরুর দিনই ওই হামলার ঘটনা ঘটেছিল।
২২ মিনিট আগে
ইরানে হামলা শুরুর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শিগগির এ যুদ্ধ শেষ হবে। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও যুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এদিকে ইসরায়েলও এখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। এ পরিস্থিতিতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে...
১ ঘণ্টা আগে
ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আরও ছয়টি দেশ আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করেছে। ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানে গণহত্যার অভিযোগে মামলাটি করেছে দক্ষিণ আফ্রিকা।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং তাঁর অবস্থা গুরুতর হলেও চিকিৎসা চলছে।
২ ঘণ্টা আগে