দুর্ধর্ষ সিরিয়াল কিলার সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কেনিয়ার পুলিশ। একটি আবর্জনা ফেলার স্থানে অন্তত ৯ জন নারীর খণ্ড-বিখণ্ড মরদেহ আবিষ্কারের পর কলিন্স জোমাইসি খালিসিয়া নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক খালিসিয়া ইতিমধ্যে নিজের দোষ স্বীকার করেছেন এবং ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ৪২ জন নারীকে হত্যা করেছেন বলে জানিয়েছেন।
কেবিসি নিউজের তথ্য অনুযায়ী, ৩৩ বছর বয়সী খালিসিয়ার স্বীকারোক্তি অনুযায়ী, শিকারে পরিণত হওয়া নারীদের মধ্যে তাঁর স্ত্রীও রয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেন বনাম ইংল্যান্ডের ইউরো ফুটবলের ফাইনাল দেখার সময় খালিসিয়াকে সোমবার ভোরে কেনিয়ার একটি বার থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খালিসিয়াকে প্রথমবারের মতো সন্দেহের আওতায় আনা হয় আবর্জনা ফেলার ডাম্প হিসেবে ব্যবহৃত একটি কোয়ারিতে ৯ জন নারীর টুকরো টুকরো করা মরদেহ আবিষ্কারের পর। কেনিয়ার রাজধানী নাইরোবিতে পাওয়া বিকৃত ওই মৃতদেহগুলো সারা দেশে শোকের ঢেউ তুলেছে। অনেকেই এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে।
স্বীকারোক্তিতে খালিসিয়া জানিয়েছেন, স্ত্রীকে হত্যার মধ্য দিয়েই একের পর এক নারীকে হত্যার মিশন শুরু হয়েছিল তাঁর। হত্যা করে মরদেহ টুকরো টুকরো করার আগে স্ত্রীকে তিনি শ্বাসরোধে হত্যা করেছিলেন। পরবর্তী সময় বেশির ভাগ শিকারকেই তিনি একই উপায়ে হত্যা করেছেন। হত্যার আগে মূলত প্রলুব্ধ করে তিনি নারীদের নিজের আওতায় নিয়ে আসেতন।
কেবিসি নিউজের উদ্ধৃতি অনুসারে কেনিয়ার অপরাধ তদন্ত অধিদপ্তরের প্রধান মোহাম্মদ আমিন জানিয়েছেন, খালিসিয়ার বাড়ি থেকে ১০টি ফোন, একটি ল্যাপটপ, একটি ছুরি, আইডি কার্ড এবং নারীদের পোশাকসহ গুরুত্বপূর্ণ অসংখ্য প্রমাণ উদ্ধার করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করার জন্য এক নতুন টাস্কফোর্স গঠন করেছেন। বাহিনীর নাম হবে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স।’ এর নেতৃত্ব দেবেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন।
২৪ মিনিট আগে
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বলেছেন, বিপুলসংখ্যক ভারতীয় নাগরিকের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার যেকোনো প্রক্রিয়ায়ই হবে ‘সাংবিধানিক ব্যবস্থার অস্বীকার।’ তিনি জোর দিয়ে বলেন, ‘কোনো কর্তৃপক্ষ এটা করতে পারে না, কোনো আদালতও এটিকে অনুমোদন দিতে পারে না।’
১ ঘণ্টা আগে
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয় পেয়েছেন ডানপন্থী ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পরাজিত করেছেন। তবে সরাসরি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট তিনি পাননি। ফ্লাভিও দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পুত্র।
২ ঘণ্টা আগে
নতুন হুমকির পর যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান যুক্তরাষ্ট্র নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। এর কয়েক দিন আগে ওই বিমানঘাঁটিতে হামলার কথিত ইরানি ষড়যন্ত্রের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ।
২ ঘণ্টা আগে