আফ্রিকার দেশ গ্যাবনের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অজুহাত দেখিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছেন সেনাবাহিনী। নির্বাচনের ফল ঘোষণার পর আজ বুধবার একদল শীর্ষ সেনা কর্মকর্তা অভ্যুত্থান ঘটান বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
আজ সকালে গ্যাবনের সেনাদল গ্যাবন ২৪ টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে ঘোষণা দেন, তাঁরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছেন এবং গ্যাবন প্রজাতন্ত্রের সব প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছেন।
তাঁরা বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন, অপ্রত্যাশিত শাসনব্যবস্থার ফলে সামাজিক সংহতির ক্রমাগত অবনতি ঘটছে, যা দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে...আমরা কমিটি ফর ট্রানজিশন অ্যান্ড রেস্টোরেশন অব ইনস্টিটিউশনের পক্ষ থেকে বর্তমান শাসনের অবসান ঘটিয়ে শান্তি রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি।’
ওই কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁরা বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।’
নির্বাচনের ফল তুলে ধরে আল জাজিরা বলছে, বর্তমান প্রেসিডেন্ট আলী বঙ্গো ওনডিম্বা ৬৪ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলবার্ট ওন্ডো ওসা ৩০ দশমিক ৭৭ শতাংশ ভোট পান। নির্বাচনে মোট ভোটারের উপস্থিতি ছিল ৫৬ দশমিক ৬৫ শতাংশ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তাৎক্ষণিকভাবে ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর হয়েছে এবং উভয় পক্ষ এতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২৫ মিনিট আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আজ রোববার সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র (প্রোজেক্টাইল) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর প্যাসেঞ্জার টার্মিনালে আঘাত হানে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
২৮ মিনিট আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচনী জালিয়াতির অভিযোগে প্রতিবাদ করতে গিয়ে ব্যাপক ধরপাকড়ের শিকার হওয়ার পর দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার প্রাণঘাতী হামলা চালায় ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলায় নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে ওমরাহযাত্রী এবং দুই মসজিদের (মসজিদুল হারাম ও মসজিদে নববি) দর্শনার্থীরাও রয়েছেন বলে জানা গেছে। হামলায় মোট ১২ জন নিহত ও...
২ ঘণ্টা আগে