উগান্ডার রাজধানী কাম্পালায় বিশাল আবর্জনার স্তূপ ধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে এই সংখ্যা ৮ ও পরে ১৭ জন বলে জানানো হয়েছিল। প্রবল বৃষ্টির পরে কাম্পালার একমাত্র আবর্জনার স্তূপে ধসের ঘটনা ঘটে। স্থানীয় সময় গত শুক্রবার গভীর রাতে যখন বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন তখন আবর্জনার স্তূপের প্রান্তে বাড়িগুলো গুঁড়িয়ে যায় এবং অনেকে চাপা পড়ে।
দেশটির প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি এক বিবৃতিতে বলেছেন, আবর্জনার স্তূপের কাছাকাছি বসবাসকারী সকলকে সরেয়ে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ভূমিধসের পর বেঁচে থাকা ব্যক্তিদের খোঁজে উদ্ধারকারীরা বর্জ্য খনন চালিয়ে যাচ্ছেন।
সরকার ধসের কারণ সম্পর্কে তদন্তও শুরু করেছে। কোনো অবহেলা চোখে পড়লে কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
সরকারের পরিদর্শক এক্স-এ একটি পোস্টে এই তথ্য জানিয়েছে। এ পর্যন্ত অন্তত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশের মুখপাত্র প্যাট্রিক ওনিয়াঙ্গো জানিয়েছেন।
তিনি বলেন, ‘উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং এটি চলবে যতক্ষণ না আমরা নিশ্চিত হতে পারি যে আর কেউ আটকা নেই।’
ওনিয়াঙ্গো বলেছেন, আবর্জনার স্তূপ ধসের কারণে প্রায় এক হাজার লোক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
অবশ্য কতজন লোক ওই স্থানে বাস করছিলেন বা তার কাছাকাছি এলাকায় বাস করছিলেন কি না তা তিনি উল্লেখ করেননি। ভূমিধসের কারণে বাস্তুচ্যুতদের জন্য কাছাকাছি তাঁবু স্থাপন করা হয়েছে বলে রেড ক্রস জানিয়েছে। মূলত পুনরায় বিক্রি করা যায় এমন কিছুর সন্ধানে অনেকে আবর্জনার স্তূপের মধ্য দিয়ে ট্রলিং করে তাদের জীবিকা নির্বাহ করেন। উগান্ডা রেড ক্রস অস্থায়ী আশ্রয়ের প্রয়োজনে তাঁবু সরবরাহ করছে।
২০১৭ সালে আদ্দিস আবাবায় আবর্জনার ভূমিধসে ইথিওপিয়ায় কমপক্ষে ১১৫ জন নিহত হয়েছিল।
মোজাম্বিকের মাপুতোতে ২০১৮ সালের একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৭ জন মারা যায়।

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) নিয়ে বসবাসরত অভিবাসীদের স্থায়ী বৈধ আবাসিক মর্যাদা অর্জন করতে হবে, অন্যথায় নিজ নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েইন মুলিন...
৪ ঘণ্টা আগে
ইউরোপজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপপ্রবাহের কারণে ২১ জুন থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোববার (২৮ জুন) সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান।
৪ ঘণ্টা আগে
কিম জং উন তাঁর একচ্ছত্র শাসন ও ক্ষমতা টিকিয়ে রেখেছেন কিম পরিবারের ‘পবিত্র’ রক্তধারার ওপর ভিত্তি করে। কিন্তু পিয়ংইয়ংয়ের গণমাধ্যমে এই পবিত্র বংশলতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য—কিম জং উনের নিজের মা কো ইয়ং-হুই সম্পূর্ণ অনুপস্থিত...
৬ ঘণ্টা আগে
কম্বোডিয়া ও মিয়ানমারে কঠোর অভিযান চালানোর পর চীনা নেতৃত্বাধীন আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রগুলো এখন নতুন আশ্রয়স্থল হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নিচ্ছে। দেশটির পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে দ্বীপরাষ্ট্রটিতে অনলাইন জালিয়াতি ও সাইবার অপরাধ চক্রের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে।
৬ ঘণ্টা আগে