
আফ্রিকার দেশ মোজাম্বিক ও মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির তাণ্ডবে এ পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া নিখোঁজ অনেকে। ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকওয়েরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফ্রেডি দ্বিতীয়বারের মতো আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। মালাউই ও প্রতিবেশী মোজাম্বিকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই ফ্রেডি। মালাউইতে অন্তত ৩২৬ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করা হয়েছে। আর মোজাম্বিকে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে ফেব্রুয়ারি থেকে এই অঞ্চলে ঝড়ের কারণে প্রাণহানি ৪০০ ছাড়াল।
প্রাণহানির পাশাপাশি বন্যা ও ভূমিধসের কারণে বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ। এমন পরিস্থিতে বৃহস্পতিবার (১৬ মার্চ) মালাউইয়ের প্রেসিডেন্ট লাজারাস চাকওয়েরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছেন। লাজারাস বলেন, ‘আমাদের অবিলম্বে সহায়তা দরকার। মালাউইয়ের ব্লান্টায়ারের একটি আশ্রয়কেন্দ্রের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, উদ্ধারকাজের জন্য এখন হেলিকপ্টার দরকার। এ ছাড়া জরুরি ভিত্তিতে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধারে হেলিকপ্টার প্রয়োজন।’
এত মানুষের প্রাণহানির ঘটনায় ১৪ দিনের শোক ঘোষণা করেছেন লাজারাস চাকওয়েরা। একই সঙ্গে ১৫ লাখ ডলার ত্রাণসহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাঁর সরকারের ত্রাণসহায়তা দেওয়ার ক্ষমতা সীমিত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন বলে জানান মালাউইর প্রেসিডেন্ট।

ভারতের রাজস্থানের যোধপুরে অনুষ্ঠিত হলো বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬ ’। এই মহড়ার সমাপনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫ নিয়ে খোঁচা দিয়েছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং।
১ ঘণ্টা আগে
ভোটার তালিকা সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটক হওয়া ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) তিন শীর্ষ নেতাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
ডিজেল নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি পুতিনকে উপহার দেওয়ার শামিল অভিহিত করে সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মনে করেন, লাখ লাখ টন ডিজেল সরবরাহের নতুন চুক্তির ফলে রাশিয়া যে অর্থ পাবে, তা যুদ্ধ চালিয়ে যেতে ব্যবহার করবে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বাড়িতে গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু ও আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী রয়েছেন। পরে ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে