
বোতলজাত পানির চেয়ে সরাসরি ট্যাপের পানি পান করাই বেশি নিরাপদ হতে পারে বলে মত দিয়েছেন একদল মার্কিন পরিবেশবিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির নতুন এক গবেষণায় বোতলজাত পানিতে ট্যাপের পানির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি মাত্রায় মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন গণমাধ্যম ‘দ্য পিপল’ জানিয়েছে, গবেষণাটিতে যুক্তরাষ্ট্রের লেক ইরি অঞ্চলের আশপাশের চারটি পানি শোধনাগার থেকে সংগৃহীত ট্যাপের পানি এবং ছয়টি ভিন্ন ব্র্যান্ডের বোতলজাত পানির নমুনা বিশ্লেষণ করা হয়। গবেষকেরা এগুলোতে ন্যানোপ্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পরিমাপ করেন।
‘সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্ট’ সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, আকারে ছোট মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের ক্ষেত্রে বোতলজাত পানিতে কণার ঘনত্ব ট্যাপের পানির তুলনায় অনেক বেশি।
গবেষণার প্রধান লেখক ও ওহাইও স্টেট ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক মেগান জেমিসন হার্ট বলেছেন, ন্যানোপ্লাস্টিক মানুষের স্বাস্থ্যের ওপর ঠিক কী ধরনের প্রভাব ফেলে, সেই বিষয়ে এখনো পূর্ণাঙ্গ ধারণা নেই। তবে তিনি যোগ করেন, এখন পর্যন্ত বিদ্যমান প্রমাণ থেকে বোঝা যায়, এসব কণা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ঝুঁকি কমানোর চেষ্টা করাই বুদ্ধিমানের।
এই গবেষণার বিশেষত্ব হলো, আগের গবেষণাগুলো যেখানে মূলত মাইক্রোপ্লাস্টিকের ওপর গুরুত্ব দিয়েছিল, সেখানে এবার ন্যানোপ্লাস্টিকের উপস্থিতিও বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। গবেষকদের মতে, উভয় ধরনের পানির নমুনায় পাওয়া মোট প্লাস্টিক কণার অর্ধেকের বেশি ছিল ন্যানোপ্লাস্টিক। আর বোতলজাত পানির ক্ষেত্রে এসব কণার বড় অংশই এসেছে প্লাস্টিকের বোতলটিতে প্যাকেজিং করার সময়।
মানুষের ক্ষেত্রে এর দীর্ঘমেয়াদি স্বাস্থ্যপ্রভাব এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মাইক্রোপ্লাস্টিক কোষের ক্ষতি, প্রদাহ এবং হৃদ্রোগের ঝুঁকি বাড়াতে পারে। আরও পাওয়া গেছে—এগুলো প্রজনন সমস্যা, স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা হ্রাস, এমনকি ক্যানসারের ঝুঁকিও তৈরি করতে পারে।
এই প্রেক্ষাপটে হার্ট বলেন, দৈনন্দিন জীবনে ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শ কমাতে সচেতন সিদ্ধান্ত নেওয়া জরুরি। তাঁর মতে, তৃষ্ণা মেটানোর জন্য বোতলজাত পানি না কিনে সরাসরি ট্যাপের পানি পান করাই সাধারণ মানুষের জন্য তুলনামূলকভাবে ভালো বিকল্প হতে পারে।

চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বড় বিপ্লব ছিল অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের আবিষ্কার। একসময় যে সামান্য সংক্রমণে মানুষ মৃত্যুবরণ করত, এই ওষুধগুলো তা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ সেই আশীর্বাদই অভিশাপে পরিণত হতে চলেছে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কিংবা এএমআর বা ওষুধের....
৫ ঘণ্টা আগে
মাত্রই শেষ হলো রমজান মাস। সারা দিন রোজা রেখে খালি পেটে থাকা সম্ভব। তবে রমজান শেষ করে সারা দিন না খেলে মানসিকভাবে অস্থির লাগে অনেকের। কারও কারও দিনে বারবার খিদে পায়। আবার অনেকের সারা দিন কিছু না কিছু খেতে ইচ্ছা হয়। প্রাথমিকভাবে এই অভ্যাসের কারণে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে।
৫ ঘণ্টা আগে
মেনোপজ মানেই নারীর জীবনের শেষ সময় নয়; বরং এক নতুন অধ্যায়ের সূচনামাত্র। পিরিয়ড শুরু যেমন নারীদের জীবনে একটি স্বাভাবিক ঘটনা, তেমনি পিরিয়ড বন্ধ হয়ে যাওয়াও। এ সময়ে জীবনকে নতুনভাবে সাজিয়ে নিতে হবে এবং তা উপভোগ করতে হবে। নারীদের পিরিয়ড বন্ধ হয়ে গেলে একে মেনোপজ বলে এবং পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার আগের...
৬ ঘণ্টা আগে
এক মাসের সিয়াম সাধনা এবং ঈদের আমেজ শেষে আমাদের শরীরের বায়োলজিক্যাল ক্লক কিংবা ঘুমের স্বাভাবিক চক্রে পরিবর্তন আসে। কর্মস্থলে ফেরার এ সময়ে ক্লান্তি ও মেজাজ খিটখিটে হওয়া এড়াতে কিছু টিপস অনুসরণ করতে পারেন।
৬ ঘণ্টা আগে