কাজ করতে করতে প্রায়ই চোখ লাল হচ্ছে? কোনো সমস্যা না থাকলেও চোখ প্রতিদিন লাল হয়ে থাকে? থাইরয়েডজনিত চোখের রোগের লক্ষণ হতে পারে এটি।
থাইরয়েড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা গলার কাছাকাছি থাকে। এর থেকে একাধিক গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয়।
ইরয়েডে কোনো ধরনের সমস্যা হলে হরমোন নিঃসরণে ভারসাম্য বজায় থাকে না। এই হরমোনের ঘাটতি বা আধিক্যের কারণে ব্যাপক শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। দেশের ৩০ শতাংশ মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছে। এর মধ্যে প্রায় ২ শতাংশ নারী এবং প্রায় শূন্য দশমিক ২ শতাংশ পুরুষ থাইরয়েড হরমোন বৃদ্ধিজনিত সমস্যায় ভুগে থাকে। ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। থাইরয়েড-সংক্রান্ত সমস্যার সঙ্গে চোখেরও একটি সম্পর্ক রয়েছে। থাইরয়েডজনিত চোখের রোগ এমন একটি সমস্যা, যা থাইরয়েড হরমোন বেশি নিঃসরণ হলে দেখা দেয়।
লক্ষণ
⊲ চোখ ফুলে যাওয়া
⊲ চোখ লাল হওয়া
⊲ চোখ জ্বালাপোড়া করা
⊲ চোখে ময়লা জমা
⊲ চোখে ব্যথা বা চাপ অনুভব করা
⊲ সবকিছু ডাবল দেখা
⊲ চোখ নড়াচড়ার অসুবিধা
কারণ
থাইরয়েডজনিত চোখের রোগ মূলত অটো ইমিউন থাইরয়েড অবস্থার কারণে হয়। অটো ইমিউন থাইরয়েড রোগে চোখের চারপাশের সুস্থ কোষ আক্রান্ত হয়। অস্বাভাবিক ইমিউন প্রতিক্রিয়া অশ্রু গ্রন্থিগুলোর প্রদাহ সৃষ্টি করে, যে কারণে চোখ শুকিয়ে যেতে পারে।
চিকিৎসা
থাইরয়েড রোগে আক্রান্ত ব্যক্তির নিয়মিত চোখ পরীক্ষা করা উচিত। চোখ শুষ্কতার হাত থেকে রক্ষা করতে কৃত্রিম চোখের পানি ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া বাইরের ধুলাবালু ও দূষণ থেকে চোখকে রক্ষা করতে সানগ্লাস ব্যবহার করুন। চোখে হঠাৎ কোনো ব্যথা বা সমস্যা তৈরি হলে সঙ্গে সঙ্গে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ডা. মো. আরমান হোসেন রনি, কনসালটেন্ট (চক্ষু) দীন মোহাম্মদ আই হসপিটাল, সোবহানবাগ, ঢাকা

দেশে হামের প্রকোপ এখনো আশানুরূপভাবে স্থিতিশীল হয়নি। সংখ্যা ওঠানামা করলেও মৃত্যুর মিছিলও থেমে নেই। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, মে মাসের শুরুর কয়েক দিনে আক্রান্ত ও মৃত্যুর সবকটি সূচক সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। এর ভিত্তিতে বিশেষজ্ঞরা বলছেন, হামের সামগ্রিক চিত্র এখনো উদ্বেগজনক।
৭ ঘণ্টা আগে
ঈদের আমেজে নানা পদের মুখরোচক খাবার খাওয়া হবে। সঙ্গে হঠাৎ গরম এবং হঠাৎ ঠান্ডা আবহাওয়া। এই কারণে অনেকের রক্তচাপ কিংবা ব্লাড প্রেশার হুট করে বেড়ে যেতে পারে।
১৫ ঘণ্টা আগে
দেশে হামের প্রাদুর্ভাব কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত হাম এবং হামের বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছে ৫১২ শিশু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে।
১৮ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে করোনা মহামারির ক্ষত পুরোপুরি শুকানোর আগে এক ইবোলার সংক্রামক ব্যাধি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আবার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সাধারণ কোনো জ্বর বা ইনফ্লুয়েঞ্জা নয়, এটি চরম সংক্রামক ও প্রাণঘাতী হেমোরেজিক ফিভার কিংবা রক্তক্ষরণকারী জ্বর। একজন অণুজীববিজ্ঞানী হিসেবে সাম্প্রতিক পরিস্থিত....
২১ ঘণ্টা আগে