অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে ওষুধ দিয়ে উপসর্গ সম্পূর্ণরূপে কমানো সম্ভব হয় না। অ্যালার্জির উপসর্গ কমাতে হলে তার কারণ জানতে হবে এবং সে অনুযায়ী নিয়ম মেনে চলতে হবে।
যা করবেন, যা করবেন না
» যাঁদের নাকের অ্যালার্জিজনিত সর্দির সমস্যা আছে, তাঁরা ফ্রিজের ঠান্ডা পানীয় ও আইসক্রিম কোনোভাবেই খাবেন না।
» প্রয়োজনে কুসুম গরম পানিতে গোসল, অজুসহ অন্য কাজগুলো করুন।
» নিয়মিত মাস্ক ব্যবহার করুন।
» দিনে অন্তত একবার নাক দিয়ে গরম পানির ভাপ টানুন এবং মুখ দিয়ে ছাড়ুন।
» বেশি গরমে কাজ করা যাবে না কিংবা দীর্ঘ সময় একটানা এসির মধ্যে থাকবেন না।
» নির্দিষ্ট কোনো খাবারে অ্যালার্জি থাকলে সেই খাবার কোনোভাবেই খাওয়া যাবে না।
» স্যালাইন বা শূন্য দশমিক ৯ শতাংশ সোডিয়াম ক্লোরাইডসমৃদ্ধ নাকের ড্রপ দিয়ে নাক পরিষ্কার করতে পারেন।
» যাঁরা ডাস্ট অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন, তাঁরা ঘরের মেঝেতে কার্পেট ব্যবহার করবেন না।
» বিছানার চাদর, পর্দা, মেঝে নিয়মিত পরিষ্কার রাখুন।
» ঘরের চারপাশ খোলামেলা রাখুন এবং স্যাঁতসেঁতে পরিবেশ এড়িয়ে চলুন।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে প্রাণ হারাল ১২৮ জন। অন্যদিকে, এক দিনের হিসাবে চলতি মাসে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে...
১ ঘণ্টা আগে
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৪৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে সিলেট বিভাগ, যেখানে ১৭৫ জন মারা গেছে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৬০, চট্টগ্রামে ৮১, খুলনায় ৪৪, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৯৩ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হলো।
১ দিন আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২১৯ জনের মৃত্যু হলো। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জন মারা যায়।
১ দিন আগে