
নারীদের প্রজননতন্ত্রের বিভিন্ন ক্যানসারের মধ্যে ডিম্বাশয়ের ক্যানসার অন্যতম। এতে মৃত্যুহার খুব বেশি, ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। ডিম্বাশয়ের আবরণ, ডিম্বনালি ও পেরিটেনিয়ামের ক্যানসারকে একসঙ্গে ডিম্বাশয়ের ক্যানসার বলে। কারণ, উপসর্গ, রোগনির্ণয় এবং চিকিৎসাপদ্ধতিও তাদের একই রকম। এই ক্যানসার সাধারণত শেষ পর্যায়ে এসে ধরা পড়ে। এর আগে রোগটির উপসর্গগুলো নির্দিষ্ট থাকে না।
উপসর্গ
এই ক্যানসারের নির্দিষ্ট কোনো উপসর্গ থাকে না। তবে কিছু শারীরিক সমস্যাকে উপসর্গ হিসেবে চিহ্নিত করা যায়। যেমন—
» ক্ষুধামান্দ্য
» অল্প খেলে পেট ভরা মনে হয়
» পেট বড় হয়ে যাওয়া
» পেটে ব্যথা অনুভব করা
» পেটে চাকা অনুভব করা
» ওজন কমে যাওয়া
» ঘন ঘন প্রস্রাব হওয়া।
এসব উপসর্গ যদি মাসের ১২ দিনের বেশি হয় এবং এক বছর পর্যন্ত স্থায়ী হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
ঝুঁকিতে কারা
» পারিবারিক ক্যানসারের ইতিহাস আছে যাদের
» যারা কখনো গর্ভধারণ করেনি
» যাদের ওজন বেশি
» যাদের মাসিক শুরু হয় অল্প বয়সে আর মেনোপজ হয় দেরিতে
» যারা মেনোপজের পর হরমোন থেরাপি নেয়
» বেশি বয়স্ক নারী ও অল্প বয়সের মেয়ে।
রোগ শনাক্তকরণ
মাত্র ২০ শতাংশ রোগী প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা সম্ভব। শারীরিক বিভিন্ন পরীক্ষার পাশাপাশি পেটের আলট্রাসনোগ্রাম, টিউমার মার্কার এবং আগে পেটের সিটি স্ক্যান ইত্যাদি করে রোগনির্ণয়
করা যায়।
চিকিৎসা
প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে অপারেশন করা সম্ভব।
অপারেশন ছাড়া কেমোথেরাপি ও টার্গেটেড থেরাপিও দেওয়া হয়। অ্যাডভান্স পর্যায়ে আগে কেমোথেরাপি দিয়ে পরে অপারেশন করা হয়। যেহেতু ডিম্বাশয়ের ক্যানসারের উপসর্গ কম ও নির্দিষ্ট এবং মৃত্যুহার বেশি, সে কারণে একটু উপসর্গ দেখা দিলেই দ্রুততম সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পরামর্শ দিয়েছেন: স্ত্রীরোগ, প্রসূতি এবং স্ত্রীরোগ ক্যানসার ও ল্যাপারোস্কোপিক সার্জন, কনসালট্যান্ট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৭৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪২ জন। এ ছাড়া বরিশালে ৪৯, চট্টগ্রামে ৬৪, খুলনায় ৩৩, ময়মনসিংহে ৭৪, রাজশাহীতে ৯২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
২ ঘণ্টা আগে
হৃদ্পেশিতে রক্ত ও অক্সিজেন সরবরাহকারী কোনো করোনারি ধমনি বন্ধ হয়ে গেলে সাধারণত হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন ঘটে। ফলে হৃৎযন্ত্রের প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি সরবরাহ ব্যাহত হয়। দীর্ঘ সময় এই অবস্থা চলতে থাকলে হৃদ্পেশির ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।
৩ ঘণ্টা আগে
খুলনার কয়রা ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৪০ বছর বা তদূর্ধ্ব বয়সী মানুষের প্রায় প্রতি পাঁচজনে একজনের আগামী ১০ বছরে মাঝারি থেকে উচ্চমাত্রার হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি রয়েছে। এর সঙ্গে উপকূলীয় জনপদগুলোর খাওয়ার পানিতে বাড়তি লবণাক্ততার সম্পর্ক থাকতে পারে বলে এক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে...
১৯ ঘণ্টা আগে
ডলারের দাম, কাঁচামাল, বিদ্যুৎ-জ্বালানি, মান নিয়ন্ত্রণ ও উৎপাদন ব্যয় বাড়লেও সে অনুযায়ী ওষুধের দাম সমন্বয় করা হচ্ছে না বলে দাবি করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি (বিএপিআই)। সংগঠনটির নেতারা বলছেন, বিশেষ করে অত্যাবশ্যকীয় ওষুধের দাম নিয়মিত পর্যালোচনা ও সমন্বয়ের ব্যবস্থা না থাকলে...
১ দিন আগে