মা-বাবা কিংবা অভিভাবকেরা সব সময় নবজাতকের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন থাকেন। নবজাতকের অসুস্থতার লক্ষণগুলো জেনে নিয়ে বুঝতে হবে, শিশুটি সুস্থ আছে কি না।
জন্মের এক মিনিটের মধ্যে কান্না না করা
প্রথম বিপদ চিহ্নটি হচ্ছে নবজাতকের জন্মের এক মিনিটের মধ্যে যদি কান্না না করে। এমন হলে ধরে নিতে হবে, শিশুটি মারাত্মক অসুস্থ। চিকিৎসক জরুরি ভিত্তিতে কান্নার ব্যবস্থা নেবেন এবং শিশুটিকে পেডিয়াট্রিক আইসিইউতে ভর্তি করবেন।
সময়ের আগে জন্মানো
নবজাতকের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিপদ চিহ্ন হচ্ছে, সময়ের আগে জন্ম নেওয়া। নবজাতক ৩৭ সপ্তাহের আগে জন্মালে এবং তার জন্মের সময় ওজন আড়াই কেজির নিচে হলে অবশ্যই তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
নবজাতকের রং পরিবর্তন
নবজাতকের শরীর যদি নীল হয়ে যায় কিংবা নাকের ডগা, মুখের চারপাশ বা কানের লতি নীল হয়ে গেলে ধরে নিতে হবে, তার শরীরে অক্সিজেনের মারাত্মক ঘাটতি আছে। এই অবস্থায় দ্রুত নবজাতককে আইসিইউতে ভর্তি করানো জরুরি।
শ্বাসের সমস্যা
নবজাতকের শ্বাসপ্রশ্বাস প্রতি মিনিটে যদি ৬০ কিংবা তার বেশিবার হয়, বুকের খাঁচা যদি ভেঙে যায় অথবা যাওয়ার উপক্রম হয়, শিশুটি যদি কোঁকাতে থাকে, তাহলে বুঝে নিতে হবে, নবজাতকের নিউমোনিয়া হয়েছে।
শরীর গরম বা ঠান্ডা হয়ে যাওয়া
নবজাতকের শরীরের তাপমাত্রা যদি ৯৫ ডিগ্রি ফারেনহাইটের নিচে হয়, তাহলে সেটি হাইপোথারমিয়া। আর তাপমাত্রা যদি ৯৯ ডিগ্রির ওপরে হয়, তাহলে ধরে নিতে হবে যে শিশুটি মারাত্মক অসুস্থ এবং তার রক্তে জীবাণু সংক্রমণের আশঙ্কা আছে। এ ধরনের ক্ষেত্রে দ্রুততম সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
খিঁচুনি
আরেকটি বিপদ চিহ্ন হচ্ছে নবজাতকের খিঁচুনি। আমাদের মনে রাখতে হবে, নবজাতকের খিঁচুনির বৈশিষ্ট্য কিশোর বয়সী শিশুদের মতো হবে, এমন নয়; বরং নবজাতকের ছোট করে একটি হাত, পা বা একটি আঙুলে সামান্য ঝাঁকুনি হতে পারে কিংবা তার পুরো শরীর শক্ত হয়ে যেতে পারে। এ রকম হলে অতি দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
নিস্তেজ হয়ে পড়া
নবজাতক যদি নড়াচড়া করা কমিয়ে দেয় এবং নিস্তেজ হয়ে যায়, তাহলেও এটিকে বিপদ চিহ্ন হিসেবে ধরে নিতে হবে।
খেতে না চাওয়া
আরেকটি বিপদ চিহ্ন হচ্ছে, নবজাতকের খেতে না চাওয়া। এর সঙ্গে শিশুর পেট ফুলে যাওয়া বা বমি হতে পারে। বারবার বমি করা এবং সবুজ বমি করলে চিকিৎসকের কাছে দ্রুততম সময়ে নিয়ে যেতে হবে।
হাত পা তালু হলুদ হওয়া
নবজাতকের জন্ডিস স্বাভাবিক ঘটনা হলেও তা পুরো শরীর ও হাত-পায়ের তালুতে দেখলে ধরে নিতে হবে, জন্ডিস মারাত্মক। তাকে ফটোথেরাপি দিতে হাসপাতালে দ্রুত নিয়ে যান।
পরামর্শ দিয়েছেন: নবজাতক, শিশু, কিশোর রোগ বিশেষজ্ঞ; এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল; বিভাগীয় প্রধান, আলোক এনআইসিইউ

বন্ধুদের সঙ্গে আড্ডায় এক গ্লাস বিয়ার, দিনের শেষে একটু ওয়াইন বা কোনো উৎসবে গলা ভেজানো—এভাবে অ্যালকোহল গ্রহণ অনেকের কাছে স্বাভাবিক জীবনের অংশ। কিন্তু বিজ্ঞান বলছে, এই আপাত নিরীহ অভ্যাসই শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে এবং ক্যানসারসহ নানা দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ায়।
৮ ঘণ্টা আগে
ঢাকার শিশুরা প্রতিদিন গড়ে প্রায় পাঁচ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে (মোবাইল, টিভি, ট্যাব বা কম্পিউটার) তাকিয়ে থাকে। আর অতিরিক্ত এই স্ক্রিন ব্যবহারের ফলে কমে যাচ্ছে শিশুদের ঘুম, সমস্যা দেখা দিচ্ছে চোখে, ওজন বাড়ছে, মাথাব্যথাসহ মানসিক স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব পড়ছে...
৮ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৩৬৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে ঢাকায়। হামের উপসর্গে মৃত্যু হয়েছে ঢাকায় চারজন, একজন করে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে...
১০ ঘণ্টা আগে
হামে আক্রান্ত এক বছরের ছেলেকে নিয়ে টানা প্রায় তিন মাস হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেছেন পিরোজপুরের জাকির হোসেন (ছদ্মনাম)। গত ফেব্রুয়ারির শেষ দিকে ছেলের বেশ জ্বর হলে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে ১ মার্চ বাড়ি যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়।
১ দিন আগে