স্থূলতা কিংবা অতিরিক্ত ওজন শুধু হৃদ্রোগ ও ডায়াবেটিসের মতো সমস্যার কারণ হয় না, এটি চোখের স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত ওজন দেহের রক্তসঞ্চালন, রক্তচাপ ও বিপাকক্রিয়াকে ব্যাহত করে, যা চোখের বিভিন্ন গুরুতর রোগের ঝুঁকি বাড়ায়।
অতিরিক্ত ওজন হওয়ার কারণে যে চোখের রোগগুলো হতে পারে:
ডায়াবেটিক রেটিনোপ্যাথি: স্থূলতা টাইপ-২ ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ। ডায়াবেটিস হলে রেটিনার সরু রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে রক্তক্ষরণ ও দৃষ্টিহানি হতে পারে।
লক্ষণ
» চোখে ঝাপসা দেখা
» অন্ধকার বা কালো দাগ দেখা
» রাতের বেলায় কম দেখা
» গ্লুকোমা
স্থূলতার কারণে চোখের অভ্যন্তরীণ চাপ বেড়ে যেতে পারে, যা গ্লুকোমার ঝুঁকি বাড়ায়। এ রোগ হলে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয় এবং এটি স্থায়ী অন্ধত্বের অন্যতম প্রধান কারণ।
লক্ষণ
» ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে যাওয়া
» চোখের সামনে টানেল ভিশন বা কোনার দৃষ্টিশক্তি কমে যাওয়া
» চোখে ব্যথা ও লালচে ভাব
» বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন
স্থূলতা রেটিনার ম্যাকুলায় চর্বি ও টক্সিন জমার হার বাড়িয়ে দেয়। এই অবস্থা বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি বাড়ায়। এটি সাধারণত ৫০ বছরের পর বেশি দেখা যায়।
লক্ষণ
» মাঝখানের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া
» সরল লাইন বাঁকা দেখা
» বই পড়তে বা মুখ চিনতে সমস্যা হওয়া
» চোখের স্ট্রোক
» স্থূলতার কারণে উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল বেড়ে যায়, যা চোখের রক্তনালিতে ব্লকেজ তৈরি করতে পারে। এতে চোখের স্ট্রোক হতে পারে। এটি হলে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে।
লক্ষণ
» হঠাৎ করে এক চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়া
» চোখের সামনে অন্ধকার বা ছায়া দেখা
» ব্যথাহীন কিন্তু দ্রুত দৃষ্টিহানি
» চোখের শুষ্কতা
লক্ষণ
» চোখে জ্বালাপোড়া
» সব সময় চোখ শুষ্ক অনুভব হওয়া
» আলোতে সংবেদনশীলতা
স্থূলতা কমিয়ে চোখের সুস্থতা বজায় রাখার উপায়
» স্বাস্থ্যকর ওজন বজায় রাখা
» ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা
» ধূমপান ত্যাগ করা
» চোখের নিয়মিত পরীক্ষা করানো। স্থূলতা থাকলে বছরে একবার চক্ষুবিশেষজ্ঞের কাছে যাওয়া।
» পর্যাপ্ত পানি পান করা।

‘মাতৃদুগ্ধের বিকল্প নেই’—এটি বিশেষ করে নবজাতক এবং ছয় মাসের কম বয়সী শিশুদের বাবা-মায়েদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবার্তা। মায়ের দুধ থেকে শিশু প্রয়োজনীয় পুষ্টি ও প্রাথমিক রোগ প্রতিরোধক্ষমতা অর্জন করে। কিন্তু দেশে ছোট শিশুদের একচেটিয়া মাতৃদুগ্ধ পানের হার (শুধু মায়ের দুধ পান করা) সাম্প্রতিক...
৮ ঘণ্টা আগে
থাইরয়েড গ্রন্থি শরীরের বিপাকের হার, হৃৎস্পন্দন, রক্তচাপ, ওজন ও তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ গ্রন্থির সমস্যায় হাইপোথাইরয়েডিজম এবং থাইরয়েড ক্যানসারের মতো জটিলতা দেখা দিতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে থাইরয়েডজনিত রোগ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
১০ ঘণ্টা আগে
কঙ্গোতে (গণপ্রজাতন্ত্রী কঙ্গো) ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির কর্মকর্তারা আশঙ্কা করছেন, প্রাথমিক ধারণার চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
১২ ঘণ্টা আগে
দেশের স্বাস্থ্য খাতে শুধু বাজেট বৃদ্ধি নয়, বরং বরাদ্দ করা অর্থের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহি ও আর্থিক সুরক্ষাব্যবস্থা শক্তিশালী না হলে বাজেট বৃদ্ধির সুফল সাধারণ মানুষ পাবে না।
১৩ ঘণ্টা আগে