গর্ভাবস্থায় থাইরয়েড হরমোন বৃদ্ধির সমস্যার হার এখন বেশি। গর্ভাবস্থায় এ সমস্যা হলে শিশু ও মা দুজনেরই ঝুঁকি থাকে। এ সময় কাদের থাইরয়েড হরমোন পরীক্ষা করাতে হবে, এ বিষয়ে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি কিছু দিকনির্দেশনা দিয়েছে। সেগুলো হলো:
গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের ঘাটতি বা হাইপোথাইরয়েডিজম এবং থাইরয়েড হরমোনের আধিক্য বা হাইপারথাইরয়েডিজম দুটিই হতে পারে।
গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের আধিক্যের কারণ
বলে রাখা দরকার, ওভারির কিছু টিউমার আছে, যা থাইরয়েড হরমোন উৎপন্ন করে। এর আরও কিছু জটিল কারণ আছে।
থাইরয়েড হরমোনের আধিক্যের লক্ষণ
দুর্বল লাগা, বুক ধড়ফড় করা, ঘুম কম হওয়া, ওজন কমে যাওয়া, অস্থির লাগা, অতিরিক্ত গরম লাগা, হাত বা শরীর কাঁপা, বারবার পায়খানা হওয়া, অতিরিক্ত ঘাম হওয়া, হাত অতিরিক্ত ঘামা, মাসিক অনিয়মিত হওয়া, চুল পড়া, গলগণ্ড বা গলা ফুলে যাওয়া, নখ ভঙ্গুর হয়ে যাওয়া।
মাত্রাতিরিক্ত থাইরয়েড হরমোন থাকলে গর্ভবতীর কোন ধরনের সমস্যা হতে পারে
গর্ভকালে থাইরয়েড হরমোনের আদর্শ মাত্রা
যারা সন্তান নিতে চাইছেন কিন্তু হচ্ছে না, তাঁদের সেরাম টিএসএইচ ২.৫-এর নিচে রাখতে হবে। গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ। সেরাম টিএসএইচের মাত্রা
থাইরয়েড হরমোনের মাত্রা টার্গেটের মধ্যে না রাখলে শিশু এবং মা উভয়ের সমস্যা হতে পারে।
থাইরয়েড হরমোন আধিক্যের চিকিৎসা
কারও গর্ভাবস্থায় হাইপোথাইরয়েডিজম থাকলে হরমোন বিশেজ্ঞ বা এন্ডোথাইনোলজিস্টের পরামর্শ নিতে হবে। কার্বিমাজল, মেথিমাজল, প্রোপাইল থায়োইউরাসিল নামক ওষুধ দিয়ে গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে গর্ভকালীন নিয়ম অনুসারে ওষুধের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে।
পরামর্শ দিয়েছেন: ডা. মো. মাজহারুল হক তানিম, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ প্রতিবেদন থেকে হাম পরিস্থিতির এই তথ্য জানা গেছে।
১৭ মিনিট আগে
আমাদের শরীরের বিপাক ক্রিয়া, পুষ্টি সঞ্চয়, রক্ত পরিশোধন ও ক্ষতিকর টক্সিন শরীর থেকে বের করে দেওয়ার মতো অনেক অত্যাবশ্যকীয় কাজ করে লিভার বা যকৃৎ। গুরুত্বপূর্ণ এই অঙ্গের নীরব ঘাতক হেপাটাইটিস। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ নিজের অজান্তে এই ভাইরাসের সংক্রমণ নিয়ে বেঁচে আছেন এবং লিভার...
৬ ঘণ্টা আগে
খেলাধুলা বা বিনোদনের কোনো বিশেষ মাধ্যমের ভক্ত হওয়া শুধু সময় কাটানোর উপায় নয়, এটি আমাদের জীবনের একটা বড় অংশজুড়ে থাকে। আর তাই এই বিষয়গুলো মানুষের মানসিক সুস্থতা বাড়াতে এবং একাকিত্ব দূর করতে দারুণ ভূমিকা রাখে। ‘ফ্যানস হ্যাভ মোর ফ্রেন্ডস’ বইয়ের তথ্য অনুযায়ী, যারা কোনো দলের...
৭ ঘণ্টা আগে
বর্ষাকালে পরিবেশে আর্দ্রতা অনেকটা বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের জীবাণু, ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্রুততম সময়ে ছড়িয়ে পড়ে। এ সময় চোখে সংক্রমণ, অ্যালার্জি, চুলকানি, লাল লাল ভাব এবং পানি পড়ার মতো সমস্যা বেশি দেখা যায়। এগুলো থেকে মুক্ত থাকতে তাই বর্ষায় চোখের বিশেষ যত্ন নেওয়া জরুরি।
৭ ঘণ্টা আগে