মাথাব্যথা একটি সাধারণ স্বাস্থ্যগত সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, বিশ্বের প্রায় অর্ধেক বয়স্ক লোক বছরে একবার মাথাব্যথা অনুভব করেন।
৯০ শতাংশের বেশি মাথাব্যথা জটিলতাহীন। এর সেকেন্ডারি কারণের মধ্যে একটি হলো চোখের সমস্যাজনিত মাথাব্যথা। চোখের রোগ থেকে এটি হওয়ার পরিমাণ প্রায় ৫ শতাংশ। দৃষ্টিক্ষমতা ব্যাহত হলে এটি হতে পারে। সাধারণত মাথার সামনের দিকে কপালের উপরিভাগে এবং দুদিকে ব্যথা হয়। সকালে ঘুম থেকে ওঠার পর ভালো থাকলেও ধীরে ধীরে দিন যত গড়ায়, মাথাব্যথা তত বাড়তে থাকে। সঙ্গে একটু বমি বমি ভাব অথবা মাথা ঘোরানোও থাকতে পারে।
রোগীকে প্রয়োজনীয় চশমার পরামর্শ দিলে অনেক ক্ষেত্রে এটি সেরে যায়। দীর্ঘক্ষণ কোনো সূক্ষ্ম কাজ করলে, অনেকক্ষণ ধরে পড়াশোনা বা সেলাই করলে, টিভি, মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকলেও মাথাব্যথা হতে পারে। এ ছাড়া চোখের কোনো রোগের কারণে, যেমন গ্লুকোমা, কর্নিয়া কিংবা আইরিসের প্রদাহ, নেত্রনালির সংক্রমণ ইত্যাদি ক্ষেত্রেও মাথাব্যথা হতে পারে। এসব ক্ষেত্রে সঙ্গে চোখের ব্যথা থাকে। পাশাপাশি চোখ লাল হওয়া, চোখ ফুলে যাওয়া বা চোখ থেকে পানি পড়া ইত্যাদি থাকতে পারে।
কখন চিকিৎসক দেখাবেন
মাথাব্যথার সঙ্গে কিছু লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। লক্ষণগুলো হলো:
করণীয়
ডা. মো. আরমান হোসেন রনি, চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা

দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
২০ ঘণ্টা আগে
ছয় মাসের অন্তঃসত্ত্বা তরী। নিজের কাজগুলো নিজেই করতে পছন্দ করেন। তবে ইদানীং কিছু বিষয় নিয়ে বেশ সমস্যায় পড়ছেন তিনি। রান্নাঘরে গিয়ে কেন গিয়েছিলেন, মনে পড়ছে না। কাউকে কল দিতে ফোন হাতে নিয়েছেন, কিন্তু মনে পড়ছে না কাকে কল দেবেন। কিছু খুঁজতে পাশের ঘরে গেছেন, সেখানে গিয়ে ভুলে গেছেন, কী খুঁজতে এসেছেন।
১ দিন আগে
হামের পাশাপাশি দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
২ দিন আগে
ডেঙ্গু রোগীর জ্বর ভালো হয়ে গেলেও তাঁকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া যাবে না। জ্বর কমার পর ডেঙ্গুর একটি পর্যায়ে রক্তের প্লাজমা লিকেজ হওয়ার আশঙ্কা থাকে। এ জন্য ডেঙ্গু রোগীদের অন্তত চার দিন পর্যবেক্ষণে রাখতে হবে। প্রয়োজনে হাসপাতালের গেট বন্ধ রেখে নিরাপত্তাকর্মী নিয়োগ করে রোগীদের পর্যবেক্ষণে রাখার নির্দেশনা
২ দিন আগে