Ajker Patrika

হাম ও উপসর্গে আক্রান্ত ১৪২১, মৃত্যু আরও ২

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৯: ২৭
হাম ও উপসর্গে আক্রান্ত ১৪২১, মৃত্যু আরও ২
ফাইল ছবি

দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের একজন ঢাকায় ও অন্যজন সিলেটে চিকিৎসাধীন ছিল।

বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৪৭৮ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১৮৮ জনের মৃত্যু হয়েছে সিলেটে। এ ছাড়া চট্টগ্রামে ৯৪ জন, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮১, বরিশালে ৬২, খুলনায় ৪৭ ও রংপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়।

বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৬৯ জনের। একই সময়ে পরীক্ষায় ১৫২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৫৭৩ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত