করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ।
দেশে চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৮৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসাবসহ এ বছর করোনায় মৃত্যুর সংখ্যা হলো ৫ জন।
গত ৫ জুন করোনায় একজনের মৃত্যুর খবর জানা যায়। এরপর ১৩ জুন দুইজন, ১৫ জুন একজনের মৃত্যু হয়। আর ২৪ ঘণ্টার মৃত্যুর হিসাবসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৪ জনের। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জনে। এর মধ্যে ৭৭ জনের হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
১ ঘণ্টা আগে
দেশজুড়ে হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসায় বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হাসপাতালকে পাঁচ দফা ও বেসরকারি হাসপাতালকে ছয় দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ উন্নয়নের লক্ষ্যে সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদার করতে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সোমবার (১৮ মে) এই স্মারক স্বাক্ষরিত হয়।
১৮ ঘণ্টা আগে
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশটিতে এই মারাত্মক ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১০০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এ পর্যন্ত ৩৯০ জনের বেশি মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
২০ ঘণ্টা আগে