প্রচুর পরিমাণে চিনি আছে এমন খাবার যতটা সম্ভব কম খেতে হবে। অনেকেই চকলেট, কুকি, ক্যানডি বেশি খেয়ে ফেলেন। তখন দাঁতে গর্ত হওয়ার সমস্যা দেখা যায়। শিশুদের ক্ষেত্রে দাঁত পড়ার যে বয়স সে সময়ের আগে দুধদাঁত পড়ে যায়।
মানুষের দুধদাঁত থাকে ২০টি। এই ২০টি দাঁত পড়ে আবার নতুন দাঁত গজায়। কিন্তু চিনিযুক্ত খাবার বেশি খেলে দাঁতগুলো পড়ে না এবং সেগুলোর অবস্থা খারাপ হয়ে যায় ক্যাভিটি বা গর্তের কারণে। অনেক সময় দেখা যায়, যে দাঁত ৮ বা ৯ বছর বয়সে পড়ার কথা, সেটা আগেই পড়ে গেছে। তখন দাঁতগুলো আঁকাবাঁকাভাবে গজাতে শুরু করে।
দাঁতের চিকিৎসা করা সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও কষ্টদায়ক। তাই দাঁতের যত্ন নেওয়ার বিষয়ে সচেতন
হতে হবে।

দেশে হাম এবং হামের মতো উপসর্গ নিয়ে শিশুরোগীদের হাসপাতালে ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে অনেককে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হচ্ছে। যারা আগে থেকে দীর্ঘমেয়াদি রোগে ভুগছে, মূলত তাদেরই হাসপাতালবাস দীর্ঘ হচ্ছে। চিকিৎসকেরা বলছেন, আগে থেকে স্বাস্থ্যগত জটিলতায় ভোগা শিশুদের...
১ দিন আগে
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন করে হাম শনাক্ত হয়েছে ২২৪ শিশুর। এছাড়া উপসর্গ শনাক্ত হয়েছে ১২৩৬ শিশুর।
২ দিন আগে
বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়া হাম প্রাদুর্ভাবের কারণে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। সাম্প্রতিক ইতিহাসে এটিই সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী ঢেউ, যেখানে ১০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে—যাদের বেশির ভাগই শিশু।
২ দিন আগে
বিংশ শতাব্দীর শেষে (১৯৯৯ সাল পর্যন্ত) বাংলাদেশে জীবাণুঘটিত সংক্রামক রোগের প্রাদুর্ভাব উল্লেখযোগ্যভাবে কমে আসে। অন্যদিকে একবিংশ শতাব্দীর শুরু থেকে ডায়াবেটিস, কিডনি ও হৃদ্রোগের মতো অসংক্রামক রোগের প্রকোপ দ্রুত বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে দেশে অসুস্থতায় মৃত্যুর দুই-তৃতীয়াংশের বেশি ঘটে অসংক্রামক ও দীর্ঘ
২ দিন আগে