সামাজিকতার জন্য বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে অংশ নিতে হয়। তা জন্মদিন বা বিয়ের অনুষ্ঠানই হোক বা ধর্মীয় অনুষ্ঠান। আর এসব উৎসবে জম্পেশ খাওয়াদাওয়া হওয়াটা স্বাভাবিক। কিন্তু এসব অনুষ্ঠানে একজন ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে খাওয়াদাওয়ার বিষয়ে একটু খেয়াল না রাখলে তাঁর কী অবস্থা হবে ভাবতে পারেন? এ ধরনের অনুষ্ঠানে থাকতে হবে সতর্ক, যাতে আনন্দ করতে গিয়ে ডায়াবেটিসের রোগীরা সুগারের মাত্রা বাড়িয়ে না ফেলেন। উৎসবে খাওয়াদাওয়া হবে কিন্তু বেশি খাবার এড়িয়ে পরিমিত খাবারের কথা মনে রাখতে হবে।
যেসব বিষয় মনে রাখবেন
যেকোনো অনুষ্ঠান শেষে প্রত্যেক ডায়াবেটিসের রোগীর উচিত দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে অনুষ্ঠান-পরবর্তী চিকিৎসাসেবা ও পরামর্শ নেওয়া। তাঁদের জানা থাকা দরকার, ডায়াবেটিসজনিত জটিলতা সময়ের সঙ্গে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। যেকোনো অনুষ্ঠানের পর সেটা স্বাভাবিকভাবে দ্রুত বাড়তে পারে। ফলে চিকিৎসক রোগীর খাদ্যতালিকা, ব্যায়াম ও চিকিৎসা ব্যবস্থাপত্র পুনর্বিন্য়াস করবেন।
ডায়াবেটিস সম্পর্কিত পড়তে - এখানে ক্লিক করুন
লেখক: সহকারী অধ্যাপক, হরমোন ও ডায়াবেটিস বিভাগ, মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল।

অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্য উৎপাদন বৃদ্ধি সত্ত্বেও অপুষ্টি দেশে এখনো বড় সমস্যা। অপুষ্টি নিরসনে দীর্ঘদিনের সরকারি-বেসরকারি কর্মসূচির পরও এ ক্ষেত্রে আশানুরূপ উন্নতি হয়নি। বিশেষ করে শিশুপুষ্টির অবস্থা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। দেশে ৬ থেকে ২৩ মাস বয়সী প্রতি ১০ শিশুর মধ্যে ৭ জন ‘ন্যূনতম গ্রহণযোগ্য’...
১০ ঘণ্টা আগে
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে একজন ও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
১৮ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু হামের উপসর্গ নিয়ে ও এক শিশুর হামে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল রোববার...
২ দিন আগে
হামের প্রাদুর্ভাব রোধে সারা দেশে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে জনবল ও চিকিৎসাসামগ্রী দিচ্ছে ব্র্যাক। এই টিকাদান কর্মসূচিতে ব্র্যাকের পক্ষ থেকে ১৫ লাখ সিরিঞ্জ সরবরাহ করা হচ্ছে। দেশের ৩৬টি জেলায় ব্র্যাকের ২৪ হাজারের বেশি স্বাস্থ্যসেবিকা শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসতে সহায়তা করবেন।
২ দিন আগে