সুস্থ-সবল একজন ব্যাংকে গিয়ে হঠাৎ পড়ে গেলেন। ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা করে দেখা গেল, লোকটির ডায়াবেটিস। নতুন ধরা পড়ল, আগে তিনি জানতেন না। ডায়াবেটিস রোগীরা অনেক সময় এভাবেই যান চিকিৎসকদের কাছে।ডায়াবেটিস এমন একটি নীরব ঘাতক, যা রক্তে চিনির পরিমাণ অনেক বেড়ে না গেলে সচরাচর ধরা পড়ে না। অনেক রোগী অপারেশন করাতে এসে বা সরাসরি স্ট্রোক বা হার্ট অ্যাটাক করে চিকিৎসকদের কাছে যান ডায়াবেটিস নিয়ে।
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে
পরিত্রাণের উপায়
ডায়াবেটিস থেকে যে সমস্যাগুলো হচ্ছে, তা থেকে পরিত্রাণের উপায় হলো ডায়াবেটিস ‘ভালো নিয়ন্ত্রণে’ রাখা।
‘ভালো নিয়ন্ত্রণ’ বলতে আমরা বুঝি, রক্তে গ্লুকোজের মাত্রা খালি পেটে ৬ থেকে ৮ মিলিমোল এবং ভরা পেটে ৬ থেকে ৯ মিলিমোলের মধ্যে রাখা। এর মধ্যে গত তিন মাসে ডায়াবেটিসের গড় ৭ শতাংশের মধ্যে রাখা। এ ছাড়া উচ্চরক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা। নিয়মিত ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।
লেখক: ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

হলিউড তারকা জোডি ফস্টারের নামে নাম রাখা একটি বিশাল অজগর সাপ মানুষের ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত বিশেষ পদ্ধতির মাধ্যমে সুস্থ হয়ে উঠেছে। যুক্তরাজ্যের চেস্টার চিড়িয়াখানার এই চার মিটার বা প্রায় ১৫ ফুট দীর্ঘ রেটিকুলেটেড পাইথনকে দেওয়া হয়েছে ইলেকট্রোকেমোথেরাপি।
১ ঘণ্টা আগে
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
৪ ঘণ্টা আগে
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার ও সেবাকে সরকার চ্যারিটি (দাতব্য কার্যক্রম) হিসেবে নয়, সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে। সাধারণ নাগরিকদের মতো বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও যেন সমান অধিকার ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে কাজ চলছে...
১ দিন আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৫০ জন।
১ দিন আগে