যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁদের অধিকাংশই সকালে ঘুম থেকে উঠে লেগে পড়েন। তবে খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস যাঁদের নেই, তাঁরা ফুরসত খোঁজেন দুপুর অথবা রাতে। প্রশ্নটা এখানেই, শরীরচর্চা বা ব্যায়াম করার আদর্শ সময় কোনটা? বছরের পর বছর এ বিষয়ে গবেষণা করে গবেষকেরাও একেক সময় একেক তথ্য পেয়েছেন। দিনের ঠিক কোন সময় ব্যায়াম করা উচিত এর সঠিক কোনো উত্তর না পাওয়া গেলেও দিনের বিভিন্ন সময়ে ব্যায়ামের ভালো ও খারাপ দিক ঠিকই নির্ণয় করা গেছে।
সকালের ব্যায়াম
হৃৎস্বাস্থ্য ভালো রাখে ও ঘুম ভালো হতে সহায়তা করে ২০২২ সালের এক গবেষণায় পাওয়া গেছে, সকালে উঠে ব্যায়াম করলে হৃৎস্বাস্থ্য ভালো থাকে, ঘুম ভালো হয় ও মন থাকে ফুরফুরে।
বিএমআই কমাতে সাহায্য করে
‘ওবিসিটি’ ম্যাগাজিনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, সকালে ব্যায়াম করলে বডি মাস ইনডেক্স কমে। গবেষকদের মতে, যাঁরা সকাল ৭টা থেকে ৯টার মধ্য়ে ব্যায়াম করেন, তাঁদের বডি মাস ইনডেক্স যাঁরা দুপুরে বা রাতে ব্যায়াম করেন, তাঁদের তুলনায় কম।
দুপুরের ব্যায়াম
গভীর ঘুম হতে সাহায্য করে
ক্রীড়াবিদদের ওপর পরিচালিত কয়েকটি গবেষণায় দেখা গেছে, সকালে ব্যায়াম করার চেয়ে দুপুরে ব্যায়াম করার ফল তুলনামূলক ভালো। এর মধ্য়ে এক গবেষণায় দেখা গেছে, সকালে উঠে ব্যায়াম করার চেয়ে যদি একটু দুপুরের দিকে ব্যায়াম করা যায়, তাহলে লম্বা সময় পর্যন্ত ঘুম হয়।
হৃৎস্বাস্থ্য ভালো রাখে
সকালে উঠে ব্যায়াম করলে হৃৎস্বাস্থ্য ভালো থাকে। এদিকে সেই ব্যায়াম যদি একটু দুপুর নাগাদও করা হয়, তাতেও ক্ষতি নেই। গবেষকদের পরামর্শ, ভালো ফল পেতে চাইলে বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্য়ে ব্যায়াম করা হৃৎস্বাস্থ্য়ের জন্য সুফল বয়ে আনবে।
সন্ধ্যার পর ব্যায়াম
ওজন ঝরানোর জন্য আদর্শ
সম্প্রতি ‘ডায়াবেটিস’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, বাড়তি ওজন ঝরাতে ব্যায়াম করার জন্য আদর্শ সময় হচ্ছে সন্ধ্যাবেলা। গবেষকেরা ৩০ হাজার মধ্যবয়সী স্থূলকায় ব্যক্তির ওপর জরিপ করে দেখেছেন, যাঁরা সন্ধ্যায় নিয়মিত ব্যায়াম করেন, তাঁদের মৃত্যুর হার সকালে বা দুপুরে যাঁরা ব্যায়াম করেন, তাঁদের তুলনায় ২৮ শতাংশ কম।
পেশির কর্মক্ষমতা বাড়ায়
‘স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন’ জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, সন্ধ্যার অগ্রভাগে হরমোন ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে বলে এ সময় ব্যায়াম করলে পেশির কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
তবে এরপরও কথা থাকে। অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন, একেবারেই ব্যায়াম না করার চেয়ে দিনের কোনো না কোনো ভাগে সময় বের করে খানিকটা শরীরচর্চা করে নেওয়া ভালো। আর তা হতে পারে হাঁটা, ভারোত্তোলন, কার্ডিও বা পছন্দের যেকোনো ব্যায়াম।
সূত্র: বডি নেটওয়ার্ক, হেলথলাইন ও অন্যান্য

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরই আছে সিলেট; সেখানে মারা গেছে ১৩৯ জন। এ ছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
১৯ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা ১৬ বছর বয়সী ইকবাল। দিনের প্রায় পুরোটায় সময়ই সে কাটায় পুকুরের পানিতে। তার দাবি, পানি থেকে উঠে এলেই শরীরে তীব্র জ্বলুনি হয় তার। বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকের কাছে নিয়ে গেলেও এর কোনো সমাধান মেলেনি বলেও জানায় সে।
১ দিন আগে
দেশের হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারগুলোয় প্রতিদিন ২০০ থেকে ২৫০ টন মেডিকেল বর্জ্য জমা হয়। এসব বর্জ্য সাধারণ আবর্জনার মতো নয়। এর বড় একটি অংশ মারাত্মক সংক্রামক ও বিপজ্জনক। সঠিক ব্যবস্থাপনার অভাবে এই মেডিকেল বর্জ্য আমাদের জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য এক নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে।
১ দিন আগে
রাতে হঠাৎ পায়ের মাংসপেশিতে তীব্র টান বা খিঁচুনি। ঘুম থেকে জেগে উঠে অস্বস্তিকর অনুভূতি। এভাবে ঘুম ভেঙে যাওয়ার অভিজ্ঞতা অনেকের রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এর কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। সাধারণত পেশির ক্লান্তি এবং স্নায়ুজনিত নানা অস্বস্তির কারণে এটি ঘটে থাকে বলে মনে করা হয়।
১ দিন আগে