জাতীয় সংসদে ডায়ালাইসিসের ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি জানিয়েছেন যশোর-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য তৌহিদুজ্জামান। আজ বুধবার জাতীয় সংসদে ৭১ বিধিতে আনা জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশে এই দাবি জানান তিনি।
জবাবে অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, করভার কমানোর প্রস্তাব এলে যথা নিয়মে সরকার ব্যবস্থা নেবে।
তৌহিদুজ্জামান বলেন, কিডনি ফাউন্ডেশনের জরিপের তথ্যমতে বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে ভুগছে। আক্রান্তদের মধ্যে ৪০ হাজার কিডনি পুরোপুরি অকেজো হচ্ছে প্রতি বছর। অকেজো কিডনি রোগীদের সপ্তাহে দুই-তিনবার করে ডায়ালাইসিস করাতে হয়। এতে ৪০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। আনুষঙ্গিক খরচসহ মাসে গড়ে ১ লাখ টাকা খরচ পড়ে।
তিনি আরও বলেন, দেশে একটি মাত্র প্রতিষ্ঠান এটি তৈরি করে। বাকি সব আমদানি করা হয়। ডায়ালাইজার কিটে শুল্ক কমানো হলে রোগীরা স্বল্পমূল্যে ডায়ালাইসিস করাতে পারবেন।
তিনি এ বিষয়ে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, করভার কমানোর প্রস্তাব করা হলে এ বিষয়ে যথানিয়মে ব্যবস্থা নেওয়া হবে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঢাকায় ও একজন রংপুরে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে।
১৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৬ হাজার ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮০ হাজার ৩৪৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৮৪৯ জন।
১৭ ঘণ্টা আগে
বাজারে প্রচলিত প্রায় সব ধরনের বিড়ালের খাবারে সিসা, পারদ, আর্সেনিক ও ক্যাডমিয়ামের মতো অত্যন্ত ক্ষতিকর ভারী ধাতু, আগাছানাশক এবং প্লাস্টিক প্রস্তুতকরণে ব্যবহৃত রাসায়নিক পাওয়া গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভোক্তা পণ্য পরীক্ষাকারী অলাভজনক প্রতিষ্ঠান ‘ক্লিন লেবেল প্রজেক্ট’-এর অনুসন্ধানী প্রতিবেদনে এই...
২০ ঘণ্টা আগে
দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তাকে হাসপাতাল পরিদর্শন ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি মাসে কমপক্ষে একটি পরিদর্শন করে পরবর্তী মাসের...
২১ ঘণ্টা আগে