Ajker Patrika

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ জুন ২০২৬, ২০: ৩৮
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের
ফাইল ছবি

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণ গেল ৬৩১ জনের।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে ৫৩৯ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯২ জন। এ পর্যন্ত মোট ৬৩১ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৫৪ জনের। আর হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৯৮০ জনের।

চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮১ হাজার ৮৪ জনের। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ১৭০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৬২ হাজার ২৯২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত