মাথার শুষ্ক ত্বক যেমন একধরনের সমস্যা, তেমনি তৈলাক্ত ত্বকও একধরনের সমস্যা। এটি অস্বস্তিকরও বটে। মাথার ত্বক তৈলাক্ত হলে শ্যাম্পু করার কিছুক্ষণ পরেই চুল তেল চিটচিটে হয়ে যায়। এতে চুলের স্টাইলিংয়ে সমস্যা হয়। মাথার তৈলাক্ত ত্বকের কারণ হলো, চুলের গভীরে অয়েল গ্ল্যান্ড থেকে সেবাম উৎপন্ন হওয়া। প্রয়োজনের তুলনায় বেশি সেবাম নিঃসৃত হলেই মাথার ত্বক ও চুল তৈলাক্ত হয়ে যায়।
চুল তৈলাক্ত হওয়ার অনেক কারণ আছে। যেমন:
আমাদের দেশে যেহেতু গরম বেশি, তাই ঘাম বেশি হয়। এর সঙ্গে আছে ধুলাবালি। এগুলোর জন্য মাথার ত্বক ও চুল তৈলাক্ত হওয়ার সমস্যা বেশি দেখা দেয়। ধুলাবালি ও ঘাম চুলের গোড়ার পোর বন্ধ করে দেয় বলে চুল সহজে ময়লা হয়ে যায়।
যা করতে হবে
চুলে সেবাম উৎপাদন বন্ধ এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট, প্রোবায়োটিকস, ভিটামিন ই ক্যাপসুল ইত্যাদি গ্রহণ করতে পারেন।
মাথার ত্বকে প্রাকৃতিকভাবে যে নির্দিষ্ট পরিমাণের তেল, অর্থাৎ সেবাম উৎপাদন হয়, তা চুলের জন্য ভালো। প্রয়োজনের তুলনায় বেশি সেবাম উৎপাদন হলে চুল তৈলাক্ত হয়ে যায় এবং প্রয়োজনের তুলনায় কম সেবাম উৎপাদন হলে মাথার ত্বক শুষ্ক হয়ে যায়।
চুলের যত্ন ও টিপস সম্পর্কিত জানতে - এখানে ক্লিক করুন
লেখক: চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল, ঢাকা
স্বাস্থ্য সম্পর্কিত আরও পড়ুন:

হলিউড তারকা জোডি ফস্টারের নামে নাম রাখা একটি বিশাল অজগর সাপ মানুষের ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত বিশেষ পদ্ধতির মাধ্যমে সুস্থ হয়ে উঠেছে। যুক্তরাজ্যের চেস্টার চিড়িয়াখানার এই ৪ মিটার বা প্রায় ১৫ ফুট দীর্ঘ রেটিকুলেটেড পাইথনকে দেওয়া হয়েছে ইলেক্ট্রোকেমোথেরাপি।
৭ মিনিট আগে
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
৩ ঘণ্টা আগে
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার ও সেবাকে সরকার চ্যারিটি (দাতব্য কার্যক্রম) হিসেবে নয়, সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে। সাধারণ নাগরিকদের মতো বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও যেন সমান অধিকার ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে কাজ চলছে...
১ দিন আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৫০ জন।
১ দিন আগে