
চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশজুড়ে সড়ক-মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা; বিশেষ করে আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগামী ৭২ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দাবিতে একটি তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘ইলিয়াস হোসেন’ নামের একটি ফেসবুক পেজ থেকে আজ বেলা ৩টার দিকে বেসরকারি টিভি চ্যানেল সময় টিভির সূত্রে তথ্যটি প্রচার করা হয়।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে সময় টিভির ওয়েবসাইট, ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুঁজে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
বরং বিকেল সাড়ে ৫টায় আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধির পাঠানো খবরের সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চলমান আছে। তবে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে বিমানবন্দরে অনেক যাত্রী সময়মতো পৌঁছাতে না পারায় দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের মোট ৩৮টি ফ্লাইট দেরিতে ছেড়ে গেছে।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪–এর সূত্রেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত বিমান ওঠানামা করার তথ্য পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটটিতে প্রায় পরবর্তী দুই ঘণ্টার ফ্লাইট আগমন ও নির্গমনের সময়সূচি রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম আজকের পত্রিকাকে জানান, সড়কে যানজটের কারণে অনেকে সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। এ কারণে বিমানের ঢাকা-দাম্মাম রুটের ৩টার ফ্লাইট ৩০ মিনিট বিলম্বে ছেড়েছে। এ ছাড়া বেলা ২টা ৫ মিনিটের ঢাকা-জেদ্দা রুটের ফ্লাইটটি সর্বশেষ সাড়ে ৩টার দিকেও ছেড়ে যায়নি। তবে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলমান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সকালে বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ ছিল। সেসব সড়কের বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনতে এপিবিএন, ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগ, এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সহযোগিতা নেওয়া হচ্ছে। কাওলা সড়ক বর্তমানে খোলা রয়েছে। এই সড়ক দিয়ে বিমানবন্দরের যাত্রীরা আসা-যাওয়া করছেন।

চট্টগ্রামের বিএনপি নেতা হুজুরদের নির্দেশ দিচ্ছেন দু-চারটা হিন্দুকে ধরে মুসলমান বানাতে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
৪ দিন আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে ভাইরাল হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি অ্যালবিনো (শ্বেতি) মহিষকে নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন—এমন দাবিতে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে।
৫ দিন আগে
রাজধানীর পল্লবীতে সম্প্রতি শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনাকে কেন্দ্র করে যখন দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে, বিচারের দাবি উঠছে, সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একশ্রেণির ব্যবহারকারী পুরোনো ও ভিন্ন প্রেক্ষাপটের ঘটনাগুলোকে নতুন অপরাধের ভিডিও বলে প্রচার করছে। এসব দাবিতে শেয়ার করা ভিডিও দ্রুত ভাই
৬ দিন আগে
মুসলমানদের নিয়ে কটূক্তি করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে জুতা নিক্ষেপ করেছেন এক মুসলিম নারী এমপি—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৬ দিন আগে