
তামার ব্রেসলেট শরীরের জয়েন্টের ব্যথা দূর করতে পারে— এমন কথা অনেকেই বিশ্বাস করেন। সত্যিই কি তাই? তামার ব্রেসলেট জয়েন্টের ব্যথা দূর করে— এই দাবির সত্যতা কতটুকু? চিকিৎসাবিজ্ঞান এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ।
যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউটের লাইব্রেরি অব মেডিসিনের ওয়েবসাইটে ২০১৩ সালের সেপ্টেম্বরে প্রকাশিত এ বিষয়ে একটি গবেষণা নিবন্ধ পাওয়া যায়। তা থেকে জানা যায়, তামার ব্রেসলেট পরলে শরীরের জয়েন্টের ব্যথা ভালো হওয়ার দাবির সত্যতা নেই। এই গবেষণায় ৬৫ জন অংশগ্রহণকারী সম্পূর্ণ এবং ৪ জন আংশিক তথ্য দিয়েছেন। তাঁদের থেকে পাওয়া তথ্য ও ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ম্যাগনেটিক স্ট্রিপ বা তামার ব্রেসলেট শরীরের জয়েন্টের ব্যথা কমানো কিংবা রোগ প্রতিরোধের ক্ষেত্রে কোনো পার্থক্য পরিলক্ষিত হয়নি।
যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিক মেডিকেল সেন্টারের ওয়েবসাইটের এক প্রতিবেদনে ওয়েলনেস অ্যান্ড প্রিভেনটিভ মেডিসিন বিভাগের চিকিৎসক রবার্ট স্যাপারের একটি মন্তব্য পাওয়া যায়। তিনি বলেন, খাদ্যে থাকা কপার মানুষের লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং হাড় সুস্থ রাখাসহ অন্যান্য উপকার করে।
তবে ব্রেসলেটের মতো কপার বা তামার অলঙ্কার পরে শারীরিক উপকারিতা পাওয়ার ধারণাটি ভিন্ন। তামার ব্রেসলেট পরলে তা থেকে ক্ষুদ্র কণা শরীর শুষে নেবে এবং শরীরের উপর হবে— এই রকম ব্যাখ্যা দিয়ে ধারণাটি ছড়ানো হয়। তবে ধারণাটি কোনোভাবেই চিকিৎসাবিজ্ঞানে প্রমাণিত নয়।
যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়টির এক গবেষণার তথ্যমতে জয়েন্টের ব্যথা, ফোলাভাব বা রোগের ভালো হওয়ার ক্ষেত্রে তামার ব্রেসলেটে কোনো প্রভাব নেই।
আর্থ্রাইটিস ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জয়েন্টের ব্যথা কমানোর জন্য তামার ব্রেসলেট পরার বিষয়টি অনেকের কাছে আকর্ষণীয় মনে হতে পারে। তবে এটি জয়েন্টের ব্যথা কমানোর জন্য কার্যকরী নয়।
সুতরাং, তামার ব্রেসলেট শরীরের জয়েন্টের ব্যথা দূর করতে পারে— এ দাবির পক্ষে চিকিৎসাবিজ্ঞানে কোনো প্রমাণ নেই। খাদ্যে থাকা কপার শরীরের জন্য অনেক উপকারী। তবে অলঙ্কার হিসেবে তামার ব্রেসলেট শরীরের রোগ প্রতিরোধ বা জয়েন্টের ব্যথা দূর করতে পারে না। তাই, তামার ব্রেসলেট শরীরের জয়েন্টের ব্যথা দূর হওয়ার ধারণাটি সম্পূর্ণ ভুল।

‘গণভোটে “না” দেওয়ার আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান আজহারী’—এমন দাবিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো সম্বলিত ফটোকার্ড প্রচার করা হচ্ছে। আরটিভির ফটোকার্ড নকল করে প্রচারিত ওই ফটোকার্ডে দাবি করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাওয়া...
৫ ঘণ্টা আগে
‘দিন কায়েমের শপথ নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন’ শীর্ষক একটি মিউজিক ভিডিওতে শাকিব খানের উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। ‘জামাতের ভাইরাল গানে শাকিব খান’ এমন শিরোনামে ইউটিউবে ভিডিওটি ছড়ানো হয়েছে।
১ দিন আগে
‘ব্রেকিং: বিএনপি নির্বাচন বর্জন করেছে। এই অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা নেই। শুভবুদ্ধির উদয় হোক। ভিডিওটি সবাই বেশি করে শেয়ার করুন।’ (বানান ও ভাষা অপরিবর্তিত) এমন শিরোনামের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
ভোটের দিন ইন্টারনেট বন্ধ থাকবে— এমন দাবি একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই বক্তব্যকে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্ধৃতি বলে দাবি করা হচ্ছে। এ ছাড়া প্রচারিত ভিডিওতে আরও দাবি করা হচ্ছে, নির্বাচনে একটি নির্দিষ্ট দলকে ভোট চুরির মাধ্যমে জেতানোর জন্য ভোটের দিন ইন্টারনেট বন্ধ রাখার কথা বলা হয়েছে।
৭ দিন আগে