
‘গভীর রাতে পাম্প থেকে তেল চুরি করছে জামায়াতের কর্মীরা’—জ্বালানিমন্ত্রী এমন মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে, এখানে, এখানে এবং এখানে।
ইনস্টাগ্রামে পোস্ট আছে এখানে।
জোবাইদা রহমান নামের একটি ফেসবুক গ্রুপে চলতি বছরের ২৭ মার্চ রাত ১০টা ৩৯ মিনিটে এ দাবিতে একটি পোস্ট করা হয়। ওই পোস্টটি আলোচিত দাবিতে ফেসবুকে সম্ভাব্য প্রথম পোস্ট এবং সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া পোস্টগুলোর একটি। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ৮ মিনিট পর্যন্ত এতে প্রায় ১ হাজার ১০০ রিয়েকশন ৪২৯ শেয়ার এবং ২৫৫ কমেন্ট পড়েছে।
পোস্টের কমেন্ট যাচাই করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী আলোচিত ফটোকার্ডটিকে সত্য ধরে কমেন্ট করেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান
ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কোনো অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বা দেশীয় কোনো গণমাধ্যমে এমন বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ ছাড়া আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ফটোকার্ড যাচাইয়ে প্রচলিত সংবাদমাধ্যমের ডিজাইনে মিল না পাওয়া এবং এতে বক্তব্যের উৎস বা প্রেক্ষাপটের উল্লেখ না থাকায় সন্দেহ তৈরি করে।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘আশার আলো’ নামের একটি পেজে শেয়ার করা ফটোকার্ডের সঙ্গে ভাইরাল কার্ডটির মিল পাওয়া যায়। যদিও ওই পেজে আলোচিত দাবিতে ঠিক একই ফটোকার্ড পাওয়া যায়নি, তবে কার্ডের ডিজাইন ও উপস্থাপনার ধরনে সাদৃশ্য রয়েছে।

পর্যবেক্ষণে পেজটিতে জ্বালানিমন্ত্রীর নামে ২৪ মার্চ ‘যাকাতের দানের টাকায় জামায়াত টিকে আছে: টুকু’ শিরোনামে একটি ফটোকার্ড পাওয়া যায়। অনুসন্ধানে ওই পোস্টেরও সত্যতা খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া পেজটিতে ভিন্ন ভিন্ন সময় ও বিষয়ে কোনো ধরনের সূত্র ছাড়া আরও ফটোকার্ড পাওয়া যায়।
সিদ্ধান্ত
জ্বালানিমন্ত্রীর নামে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি ভুয়া।

সম্প্রতি ‘আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতলে শিরোপার অর্থ ইসরায়েলি শিশুদের জন্য উৎসর্গ করা হবে’—আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এমন বক্তব্য দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারানোর পর নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড আর্জেন্টিনার জার্সি পরে স্ন্যাপচ্যাটে একটি ছবি শেয়ার করেছেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও সাভারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
২ দিন আগে
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে গত ৬ জুলাই ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। ওই ম্যাচের শেষদিকে পেনাল্টি নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নরওয়ের গোলকিপার ওরিয়ান নিল্যান্ড ও ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র।
২ দিন আগে