পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে গত মঙ্গলবার (৬ মে) দিবাগত মধ্যরাতে পাকিস্তানের অন্তত ৯টি স্থানে হামলা চালায় ভারত। এই হামলার সাংকেতিক নাম দেওয়া হয় ‘অপারেশন সিন্দুর’। পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় পাকিস্তান। এর পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তথ্য সংবাদমাধ্যমে এসেছে।
পেহেলগাম হামলার পর সিন্ধু নদের পানি আটক দেয় ভারত। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, পাকিস্তানকে বিপদে ফেলতে ভারত দেশটিতে পানি ছেড়ে দিয়েছে। ৩০ সেকেন্ডের ভিডিওটিতে একটি রাস্তায় তীব্র বেগে পানি ঢুকতে দেখা যাচ্ছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টিও হচ্ছে। স্রোতের তীব্রতায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ভেসে যেতে দেখা যায়। স্রোতে ভেসে আসা জিনিসপত্র দুজন যুবককে টেনে ডাঙায় তুলে আনার চেষ্টা করছেন।
‘লি ট ন’ নামে ফেসবুক পেজে গত বুধবার (৭ মে) দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে পোস্ট করা ভিডিওটি বেশি ছড়িয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘ভারত মনে করেছে পাকিস্তানকে পানি দিয়ে মেরে ফেলতে পারবে/তাই তারা পানি ছেড়ে দিয়ে পাকিস্তানকে ধ্বংস করতে চাচ্ছে।’ (বানান অপরিবর্তিত)
আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ভিডিওটি ১৮ হাজার বার দেখা হয়েছে ও ২৮৪টি রিঅ্যাকশন পড়েছে। এতে ৩ কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৫৬।
এ ছাড়া Kashem, Samir Baidya এবং ‘বিজেপির সৈনিক মদন রুইদাস’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে Weather Monitorনামে একটি এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে একই দৃশ্য দেখা যায়। এটি গত ১৭ এপ্রিল প্রকাশিত। এর সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর রাস্তা, রাস্তায় দাঁড়ানো গাড়ি, পানির স্রোত, দুই ব্যক্তির জিনিসপত্র উদ্ধারের দৃশ্যে মিল রয়েছে।

ইংরেজিতে লেখা ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাট্টাগ্রাম জেলার আলাই মহাকুমায় অবস্থিত থাকোট বাজারে বজ্রপাতের পর আকস্মিক বন্যা হয়। সেই বন্যায় দোকানপাট এবং যানবাহনের ব্যাপক ক্ষতি হয়।
অর্থাৎ এই ভিডিওটি গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনার আগে থেকেই ইন্টারনেটে আছে।
ভিডিও প্রকাশের তারিখ ও পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাট্টাগ্রাম জেলায় বন্যার তথ্য গুগলে সার্চ করলে পাকিস্তানের বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম জিও নিউজের ওয়েবসাইটে গত ১৭ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি উর্দু ভাষায় লেখা।

প্রতিবেদনটি গুগলে স্বয়ংক্রিয় ভাষান্তরের অপশন থেকে ইংরেজি করে জানা যায়, গত ১৬ এপ্রিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন শহরে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা হয়। খাইবার জেলায় বন্যায় একটি গাড়ি ভেসে যায় এবং বজ্রপাতে একজন এফসি কর্মী নিহত হন। বাট্টাগ্রামে পাহাড় থেকে আসা আকস্মিক ঢলে বেশ কয়েকটি মোটরসাইকেল ভেসে যায় এবং ফসলের ক্ষতি হয়।
জিও নিউজের ইউটিউব চ্যানেলে গত ১৬ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন থেকেও খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় ভারী বৃষ্টিপাতের তথ্য পাওয়া যায়।
সুতরাং, পাকিস্তানকে বিপদে ফেলতে ভারত পানি ছেড়ে দিয়েছে দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার আগের। প্রকৃতপক্ষে, এটি গত ১৬ এপ্রিলে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আকস্মিক বন্যার দৃশ্য।

বাবাকে না পেয়ে আওয়ামী লীগ নেতার শিশুসন্তানকে পানিতে ছুড়ে ফেলে হত্যার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
২১ ঘণ্টা আগে
দেশের উচ্চশিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করতে বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে—এমন দাবিতে মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তের মধ্যেই দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি করেছে।
১ দিন আগে
আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের শুরুতে ৩২ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক টিম। ভিডিওতে দেখা যায়, লাল রঙের পোশাক পরিহিত এক ব্যক্তিকে কয়েকজন সেনা দৌড়ে গিয়ে জাপটে ধরেন এবং লাঠি দিয়ে আঘাত করতে থাকেন।
২ দিন আগে
‘একমাত্র জামাত দেশ রক্ষার জন্য রাজনীতি করে, বাকিরা টাকার জন্য’—রুমিন ফারহানার নামে এমন একটি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই স্বতন্ত্র সংসদ সদস্যের নাম ও ছবি ব্যবহার করে প্রচারিত বক্তব্যটি মুহূর্তেই ভাইরাল হয়।
২ দিন আগে