Ajker Patrika

ফ্যাক্টচেক /নেতানিয়াহুর ভাই ও মন্ত্রী নিহতের খবর ভাইরাল, যা জানা গেল

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৮: ৫০
নেতানিয়াহুর ভাই ও মন্ত্রী নিহতের খবর ভাইরাল, যা জানা গেল

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পোস্টে দাবি করা হচ্ছে, ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই নিহত হয়েছেন। এমনকি জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির নিহত বা গুরুতর আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। কিছু পোস্টে একটি বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকার ভিডিও দেখিয়ে সেটিকে নেতানিয়াহুর ভাইয়ের বাড়ি বলে দাবি করা হয়েছে।

এ দাবিতে গণমাধ্যমে পোস্ট আছে এখানে , এখানে। ফেসবুকে পোস্ট আছে এখানে , এখানে । এক্সে পোস্ট আছে এখানে , এখানে , এখানে

আলোচিত দাবিতে জাতীয় দৈনিক কালবেলা আজ (১০ মার্চ) সকালে তাদের ফেসবুক পেজে একটি প্রতিবেদন ও ফটোকার্ড শেয়ার করে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। এ ছাড়া ইরানের হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের বাড়িতে আগুন এবং তিনি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৯ মার্চ) টাইমস অব ইসলামাবাদ স্কট রিটারের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। স্কট জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক। সম্প্রতি তিনি রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন।

একই দাবিতে এক্সে নেতানিয়াহুর ভাইয়ের ছবি ও বাড়ির ভিডিও দাবিতে একটি পোস্ট শেয়ার করা হয়।Waqas Mughal নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা পোস্টে আরবি ভাষায় বলা হয়, ‘ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে এসেছে। নেতানিয়াহুর ভাই জাহান্নামে পৌঁছেছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় পরিবারের বাড়িতে আঘাত হানার পর বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। যে মানুষ অন্যদের কষ্ট দেয়, তার নিজের ঘরেও শোক ও কষ্ট নেমে আসা খুবই প্রয়োজন ছিল! ভালো করেছো ইরান।’

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল দাবিটি যাচাইয়ে প্রথমেই জাতীয় দৈনিক কালবেলা ও দেশ রূপান্তরের প্রতিবেদনে উল্লেখ করা টাইমস অব ইসলামাবাদে অনুসন্ধান চালানো হয়। এ ধরনের দাবি-সংবলিত দুটি প্রতিবেদন করেছে টাইমস অব ইসলামাবাদ। তাদের ভেরিফায়েড এক্স হ্যান্ডলেও সেটি শেয়ার করেছে। তারা স্কট রিটারের বরাত দিলেও তিনি কোথায় কবে এই সাক্ষাৎকার দিয়েছেন তা উল্লেখ নেই। এ ছাড়া পত্রিকাটির প্রতিবেদনে কোথাও এটিকে নিশ্চিত তথ্য বলে উল্লেখ করা হয়নি।

এ ছাড়া জাতীয় দৈনিক দেশ রূপান্তরে বলা হয়, জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার সম্প্রতি রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন। সাম্প্রতিক ( , ) সাক্ষাৎকারে তিনি ইরানের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা (প্রিসিশন) নিয়ে কথা বলেছেন। তাঁর মূল বক্তব্য ছিল—ইরান প্রমাণ করেছে যে তারা ইসরায়েলের যেকোনো স্থানে (এমনকি বাঙ্কারেও) আঘাত করতে সক্ষম। স্কট রিটার এক্স হ্যান্ডলে তাঁর এই সাক্ষাৎকারটি শেয়ার করেছেন।

ওই সাক্ষাৎকারে স্কট রিটার দাবি করেছেন, আগের যুদ্ধগুলো থেকে ইরান এত বেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রক্রিয়া করার মাধ্যম তাদের অস্ত্রের উন্নয়ন ঘটিয়েছে, এখন তারা লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। ইরান কখনো রেজিম পরিবর্তনের কথা বলেনি। কিন্তু ইসরায়েল প্রথম দিন থেকেই এটি বলে আসছে এবং তারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। এখন ইরান এই যুদ্ধের সঙ্গে সম্পর্কিত সব নেতাকে তাদের লক্ষ্যবস্তু করবে। এরই মধ্যে তারা নেতানিয়াহুর ভাইয়ের বাড়িতে হামলা করেছে এবং তাঁর ভাইকে হত্যা করেছে। তারা জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভিরের বাড়িতেও হামলা করেছে, তিনি গুরুতর আহত হয়েছেন, বাঁচার কথা নয়।

অবশ্য রয়টার্স, এপি বা বিবিসির মতো কোনো আন্তর্জাতিক সংবাদ সংস্থায় এ ধরনের কোনো খবরের সত্যতা পাওয়া যায়নি। ইসরায়েলের সরকারি কোনো সূত্রেও এমন ঘটনার উল্লেখ নেই।

তবে আলোচিত দাবিতে বিভিন্ন পোস্টে বাড়িতে আগুন লাগার যে ভিডিওটি প্রচার করা হচ্ছে সেটির ঘটনাস্থল ইসরায়েল নয়। অনুসন্ধানে জানা যায়, এটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গ্যালোওয়ে টাউনশিপের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা। চলতি বছরের ৯ ফেব্রুয়ারির এই ঘটনাকে গতকাল থেকে ইরান-ঘনিষ্ঠ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং কিছু গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত হয়েছেন। পরবর্তীকালে যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

রাজধানীর তেজগাঁওয়ে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত