
রাজধানীর ধানমন্ডিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের সংঘর্ষে ১৮ জুলাই (বৃহস্পতিবার) ফারহান ফাইয়াজ রাতুল নামের এক শিক্ষার্থী নিহত হন। ফারহান ফাইয়াজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুকে ঘিরে ওই দিন ফেসবুকে তাঁর দুটি ছবি প্রচার করে দাবি করা হয়, ‘ফারহান ফাইয়াজ আওয়ামী পরিবারের সন্তান। তাঁকে টিউশনি পড়াত ঢাকা মহানগর উত্তর ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক আবির হোসাইন। ফারহানের পরিবার জানত না তাঁর শিক্ষক সরাসরি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। আজ সকালে ফারহানকে কল দিয়ে ঘুরতে বের হবে বলে নিয়ে যায় বাসা থেকে। তারপর কৌশলে ফারহানকে হত্যা করে।’
বাংলাদেশ আওয়ামী লীগের যুব মহিলা লীগ যুক্তরাজ্য শাখার সভাপতি ইয়াসমিন সুলতানা পোলেন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে তথ্যগুলো একটি জাতীয় দৈনিকের সূত্রে বৃহস্পতিবার সোয়া ৬টায় পোস্টটি করেন। তিনি ছাড়াও আরও বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে দাবিটি শেয়ার করা হয়।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, কোনো পত্রিকা এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। বিশেষ করে কালবেলায় এই প্রতিবেদন প্রকাশ করা হয় বলে দাবি করা হয়। কিন্তু এর ওয়েবসাইটে খুঁজে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
এদিকে ফারহান ফাইয়াজের মৃত্যুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন নাজিয়া খান নামে এক নারী। তাঁর ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি রাজধানীর সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে কর্মরত। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫৪ মিনিটে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘দিস ইজ মাই ফারহান ফাইয়াজ। সে এখন মৃত। আমি বিচার চাই।’
এর আগে ৩টা ৩৬ মিনিটে আরেক ফেসবুক পোস্টে নাজিয়া খান লিখেন, ‘তাঁরা আমার ছেলে ফারহান ফাইয়াজকে মেরে ফেলেছে। তাঁর বয়স এখনো ১৮-ও হয়নি। আমি ফারহান ফাইয়াজের মৃত্যুর বিচার চাই।’ পোস্টে নাজিয়া লেখেন, ‘ফারহান ফাইয়াজের জন্ম ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর। আমি চাই ফারহান ফাইয়াজের জন্য সবাই আওয়াজ তুলবেন।’
এই নারী জানান, ফারহান তাঁর আপন সন্তান নয়, তবে সে তাঁর আপন সন্তানের চেয়েও কম নয়। নাজিয়া খানের পোস্টে এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি।

‘গত দুই বছর ধরে ইলিশের প্রজনন হার কম তাই ইলিশের দাম বেড়ে গেছে’—কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ এমন মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
বিবস্ত্র অবস্থায় এক ব্যক্তিকে দুই পা ধরে টেনেহিঁচড়ে সিঁড়ি দিয়ে ওপরের দিকে নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি— সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের ঘটনা।
৪ ঘণ্টা আগে
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইতালিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেনের ফাইনালে ওঠার পর তারকা ফুটবলার লামিন ইয়ামাল ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে উদযাপন করেছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে