পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার গ্রেট রিফট উপত্যকার প্রত্যন্ত এলাকায় দেশটির জাতীয় যুব সংস্থার কর্মীদের ব্যাপক কর্মযজ্ঞ চলছে। আগাছা আর ঝোপঝাড়ে হারিয়ে যাওয়া শতাব্দীপ্রাচীন রেললাইনকে আবারও সূর্যের আলোয় আনতে তাদের এই কর্মব্যস্ততা। এই উদ্যোগের একমাত্র কারণ চীনের ‘এক অঞ্চল এক পথ উদ্যোগ (বিআরআই)’।
চীনের ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ আসলে একটি কৌশলগত বৈশ্বিক অবকাঠামো উন্নয়ন উদ্যোগ। চীনের সরকার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থায় বিনিয়োগ করতে ২০১৩ সালে এই উদ্যোগ নেয়। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোয় বিনিয়োগের লক্ষ্য বেইজিংয়ের। বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে চীনের প্রভাব বিস্তার এবং নেতৃত্ব পাকাপোক্ত করতে এমন কৌশলগত উন্নয়নের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
চীনের এই উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে ভারত মহাসাগরের তীরবর্তী কেনিয়ার বন্দর নগরী মোম্বাসা থেকে উগান্ডা পর্যন্ত ১ হাজার কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের কাজ চলছে। কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায়। এই পথে দ্রুতগতির ট্রেন চলাচলের জন্য উপযুক্ত নতুন রেলপথ নির্মাণের মতো পর্যাপ্ত অর্থ দেশগুলোর নেই। বিশেষ করে বেকায়দায় রয়েছে কেনিয়া। আর তাই দেশটি এখন ১৯ শতকে ব্রিটিশ উপনিবেশের সময় নির্মিত রেললাইনটিই সংস্কারের চেষ্টা করছে।
এদিকে গোড়ার দিকে চীন আফ্রিকার দেশগুলোকে হাজার কোটি মার্কিন ডলার ঋণ দিলেও সাম্প্রতিক সময়ে তার পরিমাণ কমেছে। বিশ্লেষকেরা বলছেন, চীনের ঋণ কমার পেছনে কয়েকটি কারণ রয়েছে। এর অন্যতম হলো করোনাভাইরাসের মহামারি। এই মহামারির ধাক্কায় সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে বেইজিং আর আগের মতো ব্যাপক হারে ঋণ দিচ্ছে না। এদিকে আফ্রিকার দেশগুলোয় দ্রব্যমূল্য বৃদ্ধি উন্নয়ন কার্যক্রমকে মন্থর করে দিয়েছে। আফ্রিকার প্রাকৃতিক সম্পদের ওপর কিছু ঋণদাতার নজর পড়ায়ও বিষয়টি জটিল হয়ে উঠেছে। ওই ঋণদাতারা ঋণের বিনিময়ে ওই দেশগুলোর প্রাকৃতিক সম্পদের ভাগ চায়।
চীনভিত্তিক বিশ্লেষক ও গবেষণা প্রতিষ্ঠান গ্রিন বিআরআইয়ের তথ্যমতে, বিআরআই উদ্যোগের অংশ হিসেবে ১৩৮টি দেশে চীনের বিনিয়োগ ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ৫৪ শতাংশ কমেছে। ২০২০ সালে চীন বিভিন্ন দেশে ৪ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। ২০১৩ সালে ‘এক অঞ্চল এক পথ’ পরিকল্পনা প্রকাশের পর গত বছরই সবচেয়ে কম বিনিয়োগ হয়েছে।
আফ্রিকায় চীনের ওই উদ্যোগের অংশ হিসেবে বিনিয়োগ পেয়েছে ৪০টি দেশ। আন্তর্জাতিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান বেকার ম্যাকেঞ্জির এক প্রতিবেদনের তথ্যমতে, ওই দেশগুলোয় অবকাঠামো প্রকল্পে ২০১৭ সালে চীনা ব্যাংকের অর্থায়ন ছিল ১ হাজার ১০০ কোটি ডলার। ২০২০ সালে তা কমে ৩৩০ কোটি ডলার হয়েছে।
আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের তথ্যমতে, আফ্রিকার দেশগুলো চীনের কাছ থেকে ঋণ নিয়ে মহাসড়ক ও রেললাইন নির্মাণে উদ্গ্রীব হয়ে আছে। কারণ, এসব সড়ক-মহাসড়ক আর রেললাইন নির্মিত হলে ওই দেশগুলো স্থলপথে এশিয়া ও ইউরোপের সঙ্গে যুক্ত হতে পারবে। কিন্তু আফ্রিকা মহাদেশ বার্ষিক অবকাঠামো বিনিয়োগে ১০ হাজার কোটি মার্কিন ডলারের ঘাটতিতে রয়েছে। এর মধ্যেই চীনের বিনিয়োগের পরিমাণ কমে যাওয়ায় দেশগুলো আরও বেকায়দায় পড়েছে। শুধু কেনিয়ার উন্নয়ন কর্মসূচিই নয়, নাইজেরিয়ার ৩০০ কোটি ডলারের রেলপথ নির্মাণ প্রকল্প এবং ক্যামেরুনের ৪৫ কোটি মার্কিন ডলারের মহাসড়ক নির্মাণ প্রকল্পও থমকে গেছে।
আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট আকিনুমি আদেসিনা বলেন, ‘মহামারি পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে। এই মহামারির কারণে স্বাস্থ্যসেবায় অতিরিক্ত অবকাঠামো বিনিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে উন্নয়ন কর্মসূচি থমকে গেছে।’
এ ব্যাপারে কথা বলতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫