মডেল হয়েই শোবিজে পথচলা শুরু করেছিলেন মেঘলা মুক্তা। এরপর নাম লেখান বড় পর্দায়। অভিনয় করেছেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও ‘নবাব’ সিনেমায়। তবে মূল নায়িকা হিসেবে নয়, দুটি সিনেমাতেই ছিলেন পার্শ্বচরিত্রে। এরপর তেলুগু সিনেমা ‘সাকালাকালা ভাল্লাবুডু’তে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দেন মেঘলা মুক্তা।
এবার ঢালিউড সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে মেঘলার। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পায়ের ছাপ’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২৩ ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পাবে নায়িকা মেঘলার প্রথম সিনেমা।
দেশের সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হওয়া নিয়ে মেঘলা মুক্তার উচ্ছ্বাসের কমতি নেই। অধীর হয়ে আছেন সিনেমা মুক্তির দিনটির জন্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন অবশেষে বাস্তবে ধরা দিচ্ছে। তেলুগু ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে প্রথম কাজ করেছি। এটা অবশ্যই বড় প্রাপ্তি। তবে অতৃপ্তি ছিল নিজের দেশের সিনেমার জন্য। এবার নিজ দেশের সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে। আমি খুবই উচ্ছ্বসিত। দর্শকদের ফিডব্যাকের অপেক্ষায় আছি।’
সিনেমার গল্প প্রসঙ্গে মেঘলা মুক্তা বলেন, ‘একজন নারীর জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে “পায়ের ছাপ”। সাধারণ ঘরের একজন নারী, যে কি না স্বপ্ন দেখতেই ভয় পায়। পুরুষশাসিত সমাজকে টক্কর দিয়ে সেই নারীর এগিয়ে যাওয়ার গল্প এই সিনেমা। ভয়কে জয় করে জীবনের স্বপ্ন বাস্তবায়নের অসাধারণ এক জার্নি উঠে এসেছে পায়ের ছাপ সিনেমায়। এটি এমন একটি সিনেমা, যার পুরোটা সময় উপভোগ করতে পারবেন দর্শক।’
‘পায়ের ছাপ’ সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। প্রতিষ্ঠানটির ফিল্ম কনসালট্যান্ট আবু শাহেদ ইমন বলেন, ‘এই সিনেমায় আমাদের দেশের নারীদের সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হয়েছে। সাধারণ নারীরা এই সিনেমা দেখলে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন। সেন্সর বোর্ডের সদস্যদের কাছ থেকেও অনেক প্রশংসা পেয়েছে সিনেমাটি।’
‘পায়ের ছাপ’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন। মেঘলা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫