মাসখানেক আগে বলেছিলেন, নতুন চরিত্রের জন্য হেয়ার ডাই করিয়েছেন। সময় এলে কাজটা নিয়ে কথা বলবেন। এখন কি সে সময়টা এসেছে?
-‘রিফিউজি’ সিরিজের মারিয়া চরিত্রের জন্যই তখন প্রস্তুতি নিচ্ছিলাম। অ্যান্টি-টেররিস্ট সেলে কাজ করে এমন একজন নারী পুলিশ কর্মকর্তা মারিয়া। জেনেভা ক্যাম্পে বসবাস করা বিহারি কমিউনিটির সংগ্রাম, প্রতিকূলতা উঠে এসেছে গল্পে। সিরিজটি বানিয়েছেন ইমতিয়াজ সজীব।
‘রিফিউজি’র ট্রেলারে আপনার লুক প্রশংসা পাচ্ছে…
-এ জন্য আমি সমস্ত ক্রেডিট দিতে চাই ‘রিফিউজি’ টিমকে। অভিনয় তো অনেক দিন ধরেই করি। কিন্তু নির্মাতা টিম যদি আর্টিস্টকে ঘিরে প্ল্যান না করে; লুক চেঞ্জ করা, ক্যারেক্টারকে আলাদা করে প্রেজেন্ট করার চেষ্টা যদি টিমের না থাকে, তাহলে একজন শিল্পীর পক্ষে সেটা মেইনটেইন করা সম্ভব হয় না।
প্রস্তুতি কেমন ছিল?
-চরিত্রকে যাতে বিশ্বাসযোগ্য করে তোলা যায়, একটু আলাদা করা যায়, সে জন্য আমাকে ওজন কমাতে বলা হয়েছিল। আমি সে চেষ্টাও করেছি। এসব কারণে এর মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আমি অসুস্থ হয়ে গেছি কি না! কোনো সমস্যায় আছি কি না! আমি এখন পরিষ্কার জানাতে চাই, এসব কিছু না। ‘রিফিউজি’ সিরিজটির জন্যই এমন লুকে ছিলাম।
কেমন সময় দিতে হয়েছে?
-সময় দিতে হয়েছে অনেক। আমরা রিহার্সালই করেছি ৯-১০ দিন। আলাদা ট্রেইনার ছিলেন আমাদের। মনি ভাই। উনি ওখানকার স্কুলে পড়ান। আমাদের ভাষার ট্রেনিংয়ের জন্য উনি ছিলেন। স্পেশালি সোহেল ও শরীফের জন্য। আমাদের প্রিপারেশন মাসখানেকের। তারপর ১৭-১৮ দিনের শুট। এরপর ডাবিং।
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শুটিং করেছেন আপনারা। বিহারি কমিউনিটি সম্পর্কে কতটা জানার সুযোগ হলো?
-এ কাজটা করতে গিয়ে দেখার সুযোগ হয়েছে, ওখানে জীবন আসলে কেমন। ওদের সম্পর্কে কমবেশি জানতাম, কিন্তু জেনেভা ক্যাম্পে গিয়ে এত কাছ থেকে আগে দেখা হয়নি। ‘রিফিউজি’র জন্য সে সুযোগটা পেয়েছি।
আফজাল হোসেন এ সিরিজে খুব গুরুত্বপূর্ণ চরিত্র। এর আগে ‘মর্নিং কফি’ শর্টফিল্মে একসঙ্গে অভিনয় করেছিলেন আপনারা। তাঁর সঙ্গে এ সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?
-মজার ব্যাপার হচ্ছে, ‘মর্নিং কফি’তে আফজাল ভাইয়ের চরিত্রটা ছিল অনেকটা হুমায়ূন আজাদের মতো, প্রগতিশীল ধরনের। আর আমার চরিত্রটি ছিল জঙ্গি, বিদেশি মানসিকতায় উদ্বুদ্ধ। আর ‘রিফিউজি’ সিরিজে ঘটেছে একেবারেই উল্টো। মনস্তাত্ত্বিক জায়গাটা, সামাজিক অবস্থান, জীবনবোধ—সব দিক দিয়ে ‘মর্নিং কফি’র একেবারেই উল্টো চরিত্র করেছি আমরা। আফজাল ভাইয়ের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা অসাধারণ। উনার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। অনুপ্রাণিত হয়েছি।
নতুন কী করছেন?
-দীপ্ত টিভির একটি বিশেষ টেলিফিল্মের কাজ করছি। একটি মেয়ের জীবনযুদ্ধের গল্প নিয়ে এই ফিল্ম।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫