বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তমকুমারের স্মরণে ২০১১ সাল থেকে প্রতিবছর প্রদান করা হয় ‘মহানায়ক সম্মান’। এ বছর মহানায়ক সম্মান পেয়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি ও সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। ২৪ জুলাই উত্তমকুমারের ৪৪তম প্রয়াণ দিবসে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নচিকেতার হাতে মহানায়ক সম্মান দেখে অনেকেই সমালোচনা শুরু করেন। সংগীতশিল্পী হয়ে কীভাবে নচিকেতা এই সম্মাননা পেলেন! তৈরি হয় বিতর্ক। চুপ করে বসে থাকেননি নচিকেতা। সমালোচনাকারীদের অশিক্ষিত বলার পাশাপাশি জানালেন, তাঁকে দিয়ে শুরু হলো নতুন ট্রেন্ড।
গতকাল শুক্রবার ফেসবুকে নচিকেতা লেখেন, ‘মহানায়ক সম্মান কেবল অভিনয়ের পুরস্কার নয়। মহানায়ক মানে অভিনেতা মহানায়ক নন। মহানায়কের সম্মানে আমায় এই পুরস্কার দেওয়া হয়েছে আমার গোটা জীবনের কাজের জন্য। এটা আমার কাছে বড় প্রাপ্তি। কাউকে যদি নোবেল পুরস্কার দেওয়া হয়, তাকে কি বিজ্ঞানী হতে হবে? কিছু অশিক্ষিত মানুষ অনেক রকম কথা বলছেন। তাঁদের বুঝতে হবে, আমিও ফিল্ম ইন্ডাস্ট্রির লোক। অন্তত ১২টা ছবিতে মিউজিক করেছি। তাহলে আমি কি সেই পুরস্কারটা পেতে পারি না? মহানায়ক পুরস্কার পাওয়ার জন্য আমাকে অভিনেতা হতে হবে, এটা কোথায় লেখা আছে?’
নচিকেতার মাধ্যমেই নতুন ট্রেন্ড তৈরি হলো জানিয়ে তিনি লেখেন, ‘ধরে নিন না, আমায় দিয়েই শুরু হলো মহানায়ক সম্মান অভিনয়ের বাইরের শিল্পীদের দেওয়া। এরপরে অন্য সংগীতশিল্পীরা পাবেন, পরিচালকেরা পাবেন। আর অভিনয়ের বাইরেই বা বলি কী করে? গানে অভিনয় নেই? আমার ভালো লাগছে, এটা একটা ট্রেন্ড তৈরি হলো। আমি নিজেই একজন ট্রেন্ডসেটার। আমায় দিয়েই তো ট্রেন্ড তৈরি হয়। অন্য কেউ মহানায়ক সম্মান পেলে এত লেখালেখি হতো বলে মনে হয় না। কতগুলো অশিক্ষিত লোক বলাবলি করছে, নচিকেতা মহানায়ক পুরস্কার কেন পেল? ও তো অভিনয়ই করে না। আসলে আমার জনপ্রিয়তা এখনো ৩১ বছর আগের মতোই রয়েছে। আমায় নিয়ে লিখলে ওদের টিআরপি বাড়ে।’
গতকাল বাংলাদেশে একক কনসার্ট করার কথা ছিল নচিকেতার। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠানের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫