জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও রাজনীতিবিদ, সাংবাদিক, ক্রিকেটারসহ সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
বেনজীর আহমেদ এবং তাঁর স্ত্রী জীশান মির্জা দম্পতির একমাত্র মেয়ে ফারহিন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন। বর সাইফ নজরুল স্বনামধন্য ব্যবসায়ী নাসির আলমের ছোট ছেলে। অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫