২০২১ সালের ২৮ ডিসেম্বর ইনসাইডার ওয়েবসাইটে প্রকাশ হয়েছিল ‘হাউ আই এসকেপড আ চায়নিজ ইন্টারমেন্ট ক্যাম্প’ বা ‘যেভাবে চীনা বন্দিশিবির থেকে পালিয়ে এসেছি’ শিরোনামের ইলাস্ট্রেটেড প্রতিবেদনটি। তাতে অলংকরণের জন্য যৌথভাবে এ বছর সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ফাহমিদা আজিম।
ছয় বছর বয়সে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পাড়ি জমান ফাহমিদা। পড়াশোনা শুরুর সময়েই তাঁর স্বপ্ন ছিল একজন চিত্রশিল্পী হওয়া। সেভাবেই বেড়ে উঠেছেন। পড়াশোনা করেছেন কমিউনিকেশন্স আর্টে। বর্তমানে তিনি ওয়াশিংটনের সিয়াটলে একটি প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত।
ফাহমিদার পছন্দের বিষয় মানুষের বিশেষ বৈচিত্র্যময় জীবন যাপন। আমাদের চারপাশে থাকা বাস্তবজীবনে সাধারণ হয়েও অসাধারণ জীবন যাপন করেন যাঁরা, কিংবা গল্প-উপন্যাসের পাতায় উঠে আসা অসাধারণ চরিত্রের অতি সাধারণ জীবন যাপন নিয়ে কাজ করতে ভালোবাসেন ফাহমিদা। সেই প্রতিপাদ্য কাজে লাগিয়েই তিনি আঁকেন ও লেখেন।
ফাহমিদার কাজের মূল চেতনা হচ্ছে বহুজাতিক সমাজে মুসলিম নারীদের সংস্কৃতি, ব্যক্তিস্বতন্ত্রতা পারস্পরিক যোগাযোগ।
শিল্পীজীবনকে শখ থেকে কর্মক্ষেত্র হিসেবে বেছে নিতে কাঠখড় পোড়াতে হয়েছে অনেক। শেষ পর্যন্ত পেরেছেন তিনি। ফাহমিদার পুলিৎজার জেতা তারই প্রমাণ।
১৯১৭ সাল থেকে সাংবাদিকতা ও প্রকাশনার বিভিন্ন ক্ষেত্রে কাজের সম্মানজনক স্বীকৃতি হিসেবে পুলিৎজার পুরস্কার দেওয়া হয় । বর্তমানে সংবাদমাধ্যমে সাংবাদিকতা, লেখালেখি ও আলোকচিত্রের জন্য ১৫টি বিভাগে এবং বই, নাটক ও সংগীতের জন্য ৭টি বিভাগে দেওয়া হয় এ পুরস্কার।
ফাহমিদা হচ্ছেন প্রথম কোনো বাংলাদেশি-আমেরিকান, যিনি পুলিৎজার পুরস্কার পেলেন। ফাহমিদা আজিম এ বছর আরও একটি পুরস্কার জেতেন। ‘সামিরা সার্ফ’ নামের একটি বইয়ে অলংকরণের জন্য গোল্ডেন কাইট পুরস্কার পেয়েছেন তিনি। এ ছাড়া ২০২০ সালে ‘মুসলিম উইমেন আর এভরিথিংস’ এবং ২০২১ সালে ‘আমিরাস পিকশ্চার ডে’ গ্রন্থের প্রচ্ছদের জন্যও তিনি পুরস্কার পেয়েছিলেন।
পুলিৎজার কর্তৃপক্ষ জানায়, চীনে উইঘুর নির্যাতন নিয়ে ইলাস্ট্রেটেড প্রতিবেদন তৈরি করে চলতি বছরের পুরস্কার বিজয়ী দলের একজন ফাহমিদা আজিম। ফাহমিদা একজন ইলাস্ট্রেটর ও স্টোরিটেলার, যিনি কাজ করেন মানুষের পরিচয়, সংস্কৃতি ও স্বাধীনতা নিয়ে। নিউইয়র্ক টাইমস, এনপিআর, গ্ল্যামার, সায়েন্টিফিক আমেরিকান, ইন্টারসেপ্ট, ভাইস ও আরও অনেক গণমাধ্যমে তাঁর শিল্পকর্ম প্রকাশিত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫