দেশের পাশাপাশি সারা বিশ্বে বেড়েছে বাংলাদেশের সিনেমা মুক্তি। বেড়েছে নানা উৎসবে অংশগ্রহণ। এরই মধ্যে কান ও বার্লিনের মতো উৎসবের পাশাপাশি সারা বিশ্বের নানা উৎসবে জায়গা পেয়েছে বাংলাদেশের সিনেমা। তাই বদলে যচ্ছে সিনেমা নির্মাণের সমীকরণটাও। এখন উৎসব টার্গেট করেও তৈরি হচ্ছে সিনেমা। যেমন ‘প্যাসেঞ্জার’। আগামী কান উৎসবকে টার্গেট করেই ইভান মনোয়ার তৈরি করলেন সিনেমাটি। আর প্রযোজক হিসেবে পাশে দাঁড়ালেন মডেল ও অভিনেতা অন্তু করিম।
বিশ্ব চলচ্চিত্রে সবচেয়ে বড় উৎসবটির নাম কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের কান শহর প্রতিবছর এই উৎসবে জমজমাট হয়ে ওঠে। সারা বিশ্বের খ্যাতিমান নির্মাতা, প্রযোজক আর অভিনয়শিল্পীরা অংশ নেন উৎসবে। বাংলাদেশ থেকেও কানে অংশগ্রহণ বেড়েছে সম্প্রতি। ‘প্যাসেঞ্জার’ সিনেমার মূল টার্গেট তাই কান উৎসব। তবে এর পাশাপাশি অন্যান্য উৎসবেও অংশ নিতে চান প্রযোজক ও নির্মাতা।
‘প্যাসেঞ্জার’ মূলত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ইভান মনোয়ারের নির্দেশনায় এতে অভিনয় করেছেন মীর রাব্বি, সাদিয়া আফরিন মাহি, আনোয়ার প্রমুখ। প্রযোজনায় অন্তু করিমের পেন্টাগন ফিল্মস। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সিনেমার শুটিং হয়েছে রাজধানীর আনন্দ ও ছন্দ সিনেমা হল, খিলক্ষেত বাসস্টপেজ, কুড়িল বিশ্বরোড, টিকাটুলীসহ ঢাকার বিভিন্ন জায়গায়। টাইটেল গান লিখেছেন রবিউল ইসলাম জীবন। আপেল মাহমুদ এমিলের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও আনিকা।
নির্মাতা ইভান মনোয়ার বলেন, ‘প্রেম, রোমান্স, সাসপেন্স আর থ্রিলারের মিশ্রণে তৈরি হয়েছে প্যাসেঞ্জার। আমাদের মূল লক্ষ্য কান উৎসব। এরপর আরও কিছু উৎসবে অংশ নেওয়া শেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।’
প্রযোজক অন্তু করিম বলেন, ‘প্যাসেঞ্জার টিমের সবার স্পিড আমার ভালো লেগেছে। মনে হয়েছে শর্টফিল্মটি আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করবে। তাই অনেক দিন পর আবারও প্রযোজনায় ফিরলাম।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫