প্রায় দুই দশক পর দ্বৈত গান নিয়ে আসছেন শওকত আলী ইমন ও আঁখি আলমগীর। ইমনের সুর ও সংগীতে আঁখি আলমগীরকে পাওয়া গেলেও দ্বৈত কণ্ঠের গানে পাওয়া যাচ্ছিল না তাঁদের। অবশেষে দুই দশকের বিরতি কাটিয়ে দ্বৈত গান নিয়ে ফিরছেন দুই বন্ধু। গানের শিরোনাম ‘কফির পেয়ালা’। আশিক মাহমুদের লেখা গানটির সুর করেছেন আকাশ মাহমুদ, সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। শিথিল রহমানের পরিচালনায় গানটির ভিডিওতে মডেল হয়েছেন আঁখি-ইমন নিজেরাই।
শওকত আলী ইমন বলেন, ‘আমরা একসঙ্গে এর আগেও বেশ কিছু গান করেছি। সেগুলো শ্রোতারা ভালোভাবে নিয়েছেন। এবারও চেষ্টা করেছি ভালো একটি গান উপহার দেওয়ার। রোমান্টিক ধাঁচের গানটি ভালো লাগবে শ্রোতাদের।’
আঁখি আলমগীর বলেন, ‘গানটি আমার খুব পছন্দ হয়েছে। ইমন একদিন আমাকে গানটি পাঠিয়ে বলল, গানটি গাইবি? গানটি শুনেই মুগ্ধ হয়েছি, ইমনকে হ্যাঁ বলেছি। পরে ইমনই বলল, গানটি আমরা ডুয়েট গাইব এবং ভিডিওতে নিজেরাই পারফর্ম করব। আমার বিশ্বাস ভক্তরা নিরাশ হবেন না।’
৩১ মার্চ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে কফির পেয়ালা গানটি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫