ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের তিলাটিয়া কওমি মাদ্রাসা কেন্দ্র। ওই কেন্দ্রে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছিলেন দনতা গ্রামের আবদুল মোতালেবের স্ত্রী সাবিনা খাতুন। তাঁর কোলে পাঁচ মাসের শিশুসন্তান রাজু। সে বারবার কান্না করছিল। বিষয়টি পাশে দাঁড়িয়ে দেখছিলেন দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক মাইনুল রেজা।
পরে মাইনুল রেজা শিশুটিকে কোলে নিয়ে দাঁড়ালে ওই নারী ভোট দেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
ভোট দিয়ে বেরিয়ে সাবিনা খাতুন বলেন, ‘পুলিশ মানুষকে কষ্ট দেয়, এমনটা জানতাম। কিন্তু আজ ভিন্ন রূপ দেখলাম। এতে আমার খুব ভালো লেগেছে। পুলিশের প্রতি ধারণাটাও পাল্টে গেছে।’
দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক মাইনুল রেজা বলেন, ‘রোদে লাইনে দাঁড়ানো মায়ের কোলে শিশুটি অস্বস্তি বোধ করছিল, কান্নাকাটি করছিল। তা দেখে ওই শিশুকে আমি কোলে নিই এবং ওই নারী ভোট দেন।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মানুষের জানমাল রক্ষা করাই আমার দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে পেরে খুব ভালো লাগছে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫