দুই বছরের বিরতি কাটিয়ে আবুল হায়াতের নির্দেশনায় নাটকে অভিনয় করলেন জাকিয়া বারী মম। নাটকের নাম ‘ওলটপালট’। রাবেয়া খাতুনের গল্পে নাট্যরূপও দিয়েছেন আবুল হায়াত। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে মানিকগঞ্জের বেতিলা জমিদারবাড়িতে।
মমর অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘মম খুব ভালো একজন অভিনেত্রী। ওলটপালট নাটকে তার চরিত্রটিও অসাধারণ। অভিনয়ের প্রতি তার একাগ্রতা আমাকে মুগ্ধ করেছে। তার চরিত্রটি সে যথাযথভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আশা করছি নাটকটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’
শিগগিরই নাটকটি চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানান আবুল হায়াত। মম ছাড়াও এতে অভিনয় করেছেন শিরীন আলম ও রওনক হাসান।
এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে মম অভিনীত ‘ওরা ৭ জন’ সিনেমাটি। খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধের সিনেমাটিতে মমর অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। আগামী শুক্রবার মুক্তি পাবে মম অভিনীত আরও একটি সিনেমা। নাম ‘রেডিও’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। বানিয়েছেন অনন্য মামুন। ‘দারুচিনি দ্বীপ’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন রিয়াজ ও মম। ১৬ বছর পর রেডিও সিনেমায় আবার একসঙ্গে দেখা যাবে তাঁদের। এতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায়, এলিনা শাম্মী প্রমুখ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫