Ajker Patrika

ছাত্র-শিক্ষক পেশাজীবীদের মানববন্ধন

প্রতিনিধি, দিনাজপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৪০
ছাত্র-শিক্ষক পেশাজীবীদের মানববন্ধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ও নির্দেশিত ৪ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা কমিটি। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করে।

গতকাল বুধবার দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়।

প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মতিউর রহমান, সহসভাপতি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, পিডব্লিউডি সভাপতি প্রকৌশলী মো. আব্দুল মতিন, পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি ও বাকাছাপ জেলা শাখার সভাপতি মো. আরমান ইসলাম প্রমুখ।

সংগঠনের জেলা শাখার সদস্যসচিব প্রকৌশলী মো. মাসুদ রানার সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-ছাত্র ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত