‘লাভ আজ কাল ২’ সিনেমায় প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান ও সারা আলী খান। এ সিনেমার শুটিং চলাকালেই দুজনের প্রেমের গুঞ্জন চাউর হয়। শুটিং শেষ হওয়ার পরও হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গেছে তাঁদের। তবে সে সম্পর্ক টেকেনি বেশি দিন। ‘লাভ আজ কাল’ সিনেমা মুক্তির আগেই ভেঙে যায় তাঁদের সম্পর্ক। ইনস্টাগ্রাম থেকেও একে অপরকে আনফলো করে দেন। প্রায় তিন বছর পর আবারও আলোচনায় উঠে এসেছে এ দুই বলিউড তারকার সম্পর্ক। সদ্য একফ্রেমে দেখা গেছে দুই সাবেককে।
ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে কার্তিকের পরনে নীল এবং সাদা চেক শার্ট, চোখে সানগ্লাস। আর কালো ব্রালেটের সঙ্গে সাদা রঙের ক্রপটপ পেয়ার পরেছেন সারা। ছবিতে পরস্পরের দিকে বেশ হাসিমুখেই তাকিয়ে থাকতে দেখা গেল তাঁদের। দুজনের মুখেই চওড়া হাসি। একে অপরের সঙ্গ যে বেশ উপভোগ করছেন দুই তারকা, ছবি থেকেই তা পরিষ্কার। এ মুহূর্তে কোনো ছবিতে একসঙ্গে কাজ করছেন না তাঁরা। তবে কি এই সাক্ষাৎ একান্তই ব্যক্তিগত? কৌতূহলী অনুরাগীরা।
বলিউডে প্রেম ভাঙার পর বন্ধুত্বের গল্প নতুন কিছু নয়। রণবীর কাপুর-দীপিকা পাড়ুকোন, সালমান খান-ক্যাটরিনা কাইফরা তার বড় উদাহরণ। সারা-কার্তিক সে পথেই হাঁটছেন, নাকি ভাঙা প্রেম জোড়া লাগিয়ে বসেছেন, তা সময়ই বলে দেবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫