প্রতিভাবান, উড়নচণ্ডী, বিনোদনদাতা এবং রাজা—এক শব্দে এভাবেই শেন ওয়ার্নকে ব্যাখ্যা করলেন অ্যালান বোর্ডার, মার্ক টেলর, মার্ভ হিউজ, নাসের হুসেইন ও ব্রায়ান লারা। তবে এত অল্প কথায় কি ওয়ার্নকে আর ধরা যায়?
বোর্ডার-লারারাও পারেননি। শেষ বিদায়ে প্রিয় বন্ধু ওয়ার্নকে স্মরণ করতে গিয়ে মনের ডালা খুলে দিয়েছেন কিংবদন্তিরা। এমসিজিতে প্রায় ৫০ হাজার ভক্ত-সমর্থকদের ‘ওয়ার্নি’ ‘ওয়ার্নি’ ধ্বনির মধ্য দিয়ে গতকাল শুরু হয় ওয়ার্নের শেষকৃত্যের আয়োজন। শেষ বিদায়ের এই আয়োজনে ভার্চুয়ালি সুরের মূর্ছনা জাগিয়ে ওয়ার্নকে স্মরণ করেছেন কিংবদন্তি সংগীত তারকা স্যার এলটন জন। মঞ্চে ওঠেন এড শিরান, রবি উইলিয়ামস ও ক্রিস মার্টিন। অস্ট্রেলিয়ান সংগীতশিল্পী কাইল মিনোগুয়ে এবং হাগ জ্যাকমানও স্মরণ করেন ওয়ার্নকে।
চোখের জল, শ্রদ্ধা আর ভালোবাসায় ওয়ার্নকে স্মরণ করে বক্তব্য দিয়েছেন তাঁর বাবা, ভাই ও তিন সন্তান। ওয়ার্নের সন্তানেরা এ সময় আনুষ্ঠানিকভাবে এমসিজির নতুন করে নামকরণ করা ‘শেন ওয়ার্ন স্ট্যান্ডে’র নামফলক উন্মোচন করেন। ওয়ার্নকে স্মরণ করে তাঁর মেয়ে সামার বলেন, ‘তোমার স্বর্গে যাওয়ার আজ ২৬ দিন। তোমাকে আমি সবচেয়ে বেশি মিস করছি।’
ওয়ার্নকে স্মরণ করেছেন তাঁর সতীর্থ ক্রিকেটারেরাও। কিংবদন্তি অ্যালান বোর্ডার বলেছেন, ‘আমার অধিনায়কত্বকে পুনরুজ্জীবিত করতে তোমায় ধন্যবাদ। আমি সৌভাগ্যবান যে তোমার সঙ্গে দুই বছর কাটাতে পেরেছি।’ তাঁর আরেক সতীর্থ মার্ক টেলর বলেন, ‘ক্রিকেটের পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ ওয়ার্নি। মন্থর বোলিংকে তুমি আরও ফ্যাশনেবল করেছ এবং আমাদের অধিনায়কত্বকে আরও ভালো করেছ।’
এমসিজিতে উপস্থিত থেকে ওয়ার্নকে স্মরণ করেছেন কিংবদন্তি ব্রায়ান লারা। ক্যারিবীয় কিংবদন্তি বলেন, ‘তুমি আমার পরিচিত সেরা অস্ট্রেলিয়ান। আমাদের বন্ধুত্বকে আমি সব সময় লালন করি। তোমার উপস্থিতি সব সময় আমাকে সম্মানিত করেছে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫