কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন এটিএম বুথের সামনে একটি টিভি স্টেশনের গাড়ি ভাঙচুর করা হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘একাত্তর টিভির’ ওই গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় এক কুবি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপাচার্য নির্দেশে ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানা যায়।
বহিষ্কার হওয়া মুহা. নূর উদ্দীন হোসাইন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমএসএস শিক্ষার্থী। প্রক্টরিয়াল বড়ির প্রাথমিক তদন্তে গাড়ি ভাঙায় তিনি ‘সন্দেহাতীতভাবে’ জড়িত থাকায় তাঁকে ওই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন এটিএম বুথের সামনে টিভি চ্যানেল ৭১ টেলিভিশন-এর গাড়ি ভাঙচুরের সঙ্গে লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমএসএস শিক্ষার্থী মুহা. নূর উদ্দীন হোসাইন সন্দেহাতীতভাবে জড়িত থাকার বিষয়ে প্রক্টরিয়াল বড়ির প্রাথমিক তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হওয়ায়, মুহা. নূর উদ্দীন হোসাইনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হল।’
এ ছাড়া ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত আরেকটি অফিস আদেশে অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়। উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক ও ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকীকে সদস্যসচিব করে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে অন্য সদস্যরা হলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্ৰ নন্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মো. মোকাদ্দেস-উল-ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মুহ. আমিনুল ইসলাম আকন্দ। কমিটিকে দ্রুত রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য আসা একাত্তর টিভির সংবাদকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গাড়ি রেখে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন। তখন কিছু লোক এসে গাড়ি মূল ফটকের সামনে থেকে সরাতে বলেন। তারা গাড়ি সরিয়ে এটিএম বুথের সামনে রাখলে সেখানে ভাঙচুর করা হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫