মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পশ্চিম নওহাটা গ্রামে বিস্কুট চুরির অভিযোগ এনে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রকে দুই হাত বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
হাসপাতাল, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম নওহাটা গ্রামের এবং তাতিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্র বাড়ির পাশে মান্নান খাঁর দোকান থেকে এক প্যাকেট বিস্কুট খায়। এতে মান্নান খাঁ রেগে তার হাত বাঁধেন। পরে দোকানের পাশেই তাঁর বাড়িতে নিয়ে লাঠি দিয়ে মারতে থাকেন। খবর পেয়ে ওই ছাত্রের মা এসে ছেলেকে হাত বাঁধা অবস্থায় মারধর করতে দেখেন।
দোকানদার মান্নান খাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা আবু সফর হাওলাদার বলেন, শিশুটির বাম বাহুতে আঘাতের চিহ্ন আছে।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, চুরির অপরাধে এক শিশুকে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫