২০২২ কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় চমক মরক্কো। দলটা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি, হয়নি রানার্সআপও। তবে এবারের বিশ্বকাপে মরোক্কান ফুটবলাররা যা করে দেখিয়েছেন, সেটি তাঁদের কাছে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে কোনো অংশে কম নয়। আর বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার পর ফুটবলাররা পেয়েছেন বীরোচিত সংবর্ধনা।
দেশে ফেরার পর রাজধানী রাবাতে লাখো মানুষ তাঁদের বীরের বেশেই বরণ করে নিয়েছে।
গত মঙ্গলবার রাতে মরক্কো দল রাবাতে পৌঁছালে হাজারো সমর্থক আলোক শিখা আর উল্লাসে যোগ দেয়। প্রথম আরব বা আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই খোলা বাস থেকে হাত নেড়ে রাস্তার দুই পাশের উপস্থিত মানুষকে শুভেচ্ছা জানান। ফুটবলারদের বহন করা খোলা বাসের সঙ্গে পুলিশের গাড়ি, মোটরসাইকেল ফ্ল্যাশিং লাইটসহ সাইরেন বেজেছে। সমুদ্র উপকূলের রাজধানীতে আকাশে আতশবাজি ফাটানোর সঙ্গে সঙ্গে জনতা উল্লাস ফেটে পড়ে।
সংবর্ধনায় যোগ দিতে আসা মেকনেস শহরের ২৭ বছর বয়সী অ্যাডাম নাজাহ স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের দলকে নিয়ে খুব গর্বিত। কে জানে, হয়তো পরেরবার তারা কাপ জিততে পারে।’ তিনি আরও যোগ করেন, ‘এই ঐতিহাসিক দিনটি উপভোগ করতে এবং বিশ্বকাপে মরক্কোর সুন্দর গল্প উদ্যাপন করতে ৯০ মাইল ভ্রমণ করেছি।’
মরক্কোর স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় রাজা ষষ্ঠ মোহাম্মদ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন মরক্কোর ফুটবলারদের মায়েরাও। আয়োজনে রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা দেওয়া হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫