রাজশাহীর কাটাখালী পৌরসভার প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পেয়েছেন প্যানেল মেয়র-১ আনোয়ার সাদাত। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক চিঠিতে আনোয়ারকে এ দায়িত্ব দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান এতে সই করেন।
চিঠিতে বলা হয়, পৌরসভার মেয়র আব্বাস আলী সাময়িক বরখাস্ত থাকায় প্যানেল মেয়র-১ আনোয়ার সাদাতকে সব বিধিবিধান অনুসরণ করে পৌরসভার সচিবের সঙ্গে যৌথ স্বাক্ষরে পৌর তহবিল পরিচালনাসহ সব দৈনন্দিন কার্যাদি পরিচালনার দায়িত্ব দেওয়া হলো।
সম্প্রতি বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর বক্তব্যের জের ধরে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর সরকার তাঁকে সাময়িক বরখাস্ত করে। পরপর দুবার নৌকা নিয়ে মেয়র হওয়া আব্বাস আওয়ামী লীগের দলীয় পদও হারিয়েছেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫