পানির সংকটে বিপাকে মাদারীপুরের পাটচাষিরা। কাটা পাট জাগ দিতে পারছেন না তাঁরা। সেই পাট ফেলে রাখা হচ্ছে। ফলে খেতেই শুকিয়ে যাচ্ছে পাট। অনেকে বাধ্য হয়ে পাট বাড়ি আনছেন। সময়মতো পচাতে না পারলে আঁশের রং সোনালি থাকবে না বলে আশঙ্কা চাষিদের।
জানা গেছে, খালে, বিলে, ডোবায় পানি না থাকায় পাট পচানো নিয়ে শঙ্কায় রয়েছেন সদর উপজেলার ছিলারচর, কালিকাপুর, পাঁচখোলা, কুনিয়া, কেন্দুয়া, ঝাউদি, রাজৈর উপজেলার বদরপাশা, পাইকপাড়া, ইশিবপুর, দ্বারাদিয়া, কালকিনি উপজেলার এনায়েতনগর, পূর্ব এনায়েতনগর, সাহেবরামপুর, সিড়ি খান ও শিবচর উপজেলার সন্নাসীরচর, কাঠালবাড়ী, ভান্ডারীকান্দি, উমেদপুর, পাচ্চরসহ অন্তত ৪০টি ইউনিয়নের পাটচাষিরা। চাষিদের শঙ্কা, সময়মতো পাট কেটে পচাতে না পারলে রং নষ্ট হয়ে যাবে। ফলে ন্যায্যমূল্য হাতছাড়া হয়ে যাবে। এতে পরিশ্রমই বিফলে যাবে তাঁদের।
সরেজমিন দেখা গেছে, সদর উপজেলায় খালে-বিলে তেমন পানি নেই। খেতেও নেই পানি। ফলে শুকনো খেতে চাষিদের পাট কাটতে হচ্ছে। মাথায় করে সে পাট পচানোর জন্য নিয়ে আসছেন বাড়ির পুকুরে। পুকুরে পাট জাগ দিলে পানি দূষিত হবে জেনেও পচাতে দিচ্ছেন।
মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের চাষি আবু বকর কাজী বলেন, ‘বড় বিপদে আছি বাপু, দেড় কানি জমিনে পাট বুনছি, চকে পানি নাই, পাট জাগ দিতে পারতাছি না। সব পাট হুগনায় পইড়া গেছে।’
এ ব্যাপারে মাদারীপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘এ বছর জেলায় ৩৫ হাজার ২০৬ হেক্টর জমিতে পাট চাষাবাদ হয়। এরই মধ্যে প্রায় ৭৫ শতাংশ কাটা হয়ে গেছে। তবে পানির অভাবে পাট জাগ দিতে কিছুটা সমস্যা হচ্ছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫