সরকারের দেওয়া বিনা মূল্যের পাঠ্যবই জিম্মি করে রসিদ বইয়ের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাদিপুর আলিম মাদ্রাসা ও সাদিপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এরই মধ্যে এই প্রতিবেদকের হাতে টাকা লেনদেনের কয়েকটি রসিদের পাতা এসেছে।
জানা গেছে, উপজেলার চরসাদিপুর ইউনিয়ন পরিষদের সাদিপুর আলিম মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে আলিম পর্যন্ত ১ হাজার ৪০০ শিক্ষার্থী রয়েছে। তার মধ্যে নবম শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে পাঠ্যবই বিতরণের নামে রসিদের মাধ্যমে ১৮০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। আর সাদিপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ২৩৫ জন। তাদের কাছ থেকে নেওয়া হয়েছে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। তবে মাধ্যমিকের শিক্ষার্থীদের রসিদ দেওয়া হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
তবে অভিযোগ অস্বীকার করে সাদিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম বলেন, সেশন ফি ও জানুয়ারি মাসের টাকা অগ্রিম নিয়ে বই বিতরণ করা হয়েছে। অনেকে টাকা ছাড়াও বই পেয়েছে। সাদিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন বলেন, বইয়ের জন্য নয়, বেতন, সেশন ফি ও বিদ্যুৎ বিল বাবদ ১০০-২০০ টাকা নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার বলেন, ‘টাকা দিয়ে বই দেওয়ার কোনো নিয়ম নেই। বিষয়টি ক্ষতিয়ে দেখবেন তিনি।’ কুমারখালী উপজেলা কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হক বলেন, বিনা মূল্যের পাঠ্যবই জিম্মি করে কোনো বেতন, সেশন, বিদ্যুৎ বিল নেওয়া যাবে না। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫