মার্চের শেষ শুক্রবারে সিনেমা হলে মুক্তি পাচ্ছে ৩টি সিনেমা। এর মধ্যে ২টি বাংলা এবং ১টি হলিউডের সিনেমা।
লকডাউন লাভ স্টোরি
প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার প্রযোজনায় করোনাভাইরাস মহামারিকালের গল্পে ‘লকডাউন লাভ স্টোরি’ নির্মাণ করেছেন পরিচালক শাহ আলম মণ্ডল। এতে চিত্রনায়ক ইমনের বিপরীতে অভিনয় করেছেন রেহনুমা মোস্তফা। পরিচালক জানান, করোনাভাইরাসের মধ্যে জনজীবনের লকডাউনের প্রভাব আর এক যুগলের প্রেমের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি।
জাল ছেঁড়ার সময়
সাজ্জাদ হায়দারের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় নির্মিত ‘জাল ছেঁড়ার সময়’ সিনেমায় স্বপ্নবাজ দুই তরুণের গল্প তুলে আনা হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশিক, ইমন, এমদাদ, সুস্মিতা, অঞ্জলিসহ অনেকেই।
দ্য লস্ট সিটি
আজ সারা বিশ্বে মুক্তি পাচ্ছে হলিউডের আলোচিত সিনেমা ‘দ্য লস্ট সিটি’। একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। রোমান্স, অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও কমেডির সংমিশ্রণে নির্মিত এ সিনেমা পরিচালনা করেছেন অ্যাডাম নি ও অ্যারন নি ভ্রাতৃদ্বয়। সিনেমায় অভিনয় করেছেন স্যান্ড্রা বুলক, ব্র্যাড পিট ও চ্যানিং টাটুম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫